সরাসরি মূল কন্টেন্টে যান

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ -২০১৮ [৪ম পর্যায়] ২৮.০৬.২০১৯

৭৯ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
ধরি ,সংখ্যা ছয়টি  x, x+১, x+২, x+৩, x+৪ , x+৫
∴ x+x+১+x+২=২৭
বা , ৩x=২৭-৩
 ∴x =৮
সুতরাং শেষ তিনটি সংখ্যার যোগফল x+৩+ x+৪ ,+x+৫
                                                      = ৩x
                                                       = ২৭-৩
                                                        =৩৬
ব্যাখ্যা (Explanation)
remittance অর্থ প্রেরিত অর্থ বা অর্থ প্রেরণ ।
ব্যাখ্যা (Explanation)
ধরি ,
মনির ,তপন ও রবিনের আয় যথাক্রমে ২০% , ১৫% ,১২%
প্রশ্নমতে  ২০x=১২০
              ∴ x= ৬
সুতরাং রবিনের আয় ১২x=১২ × ৬ =৭২ টাকা
ব্যাখ্যা (Explanation)
প্রদত্ত ধারাটি: 2 + 4 + 8 + 16 + ---
লক্ষ্য করলে দেখা যায়, ধারাটির যেকোনো পদ এবং তার পূর্ববর্তী পদের অনুপাত সর্বদা সমান (যেমন: 4/2 = 2, 8/4 = 2)। সুতরাং এটি একটি গুণোত্তর ধারা।

এখানে,
গুণোত্তর ধারাটির প্রথম পদ, a = 2
সাধারণ অনুপাত, r = 4 / 2 = 2

মনে করি, ধারাটির n-তম পদের মান = 128

আমরা জানি,
গুণোত্তর ধারার n-তম পদ = ar(n-1)

প্রশ্নমতে,
ar(n-1) = 128
বা, 2 × 2(n-1) = 128
বা, 2(1 + n - 1) = 128[সূচকের নিয়মানুযায়ী গুণের সময় পাওয়ার যোগ হয়]
বা, 2n = 128
বা, 2n = 27
অতএব, n = 7

সুতরাং, ধারাটির 7-তম পদের মান 128।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের সাধারণ পরিষদ SDG এর ১৭ টি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে । এ ১৫ বছর মেয়াদী (২০১৬-২০৩০) পরিকল্পনার সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে ১৬৯ টি।
ব্যাখ্যা (Explanation)
-পৃথিবী ও তার নিকটস্থ বস্তুর মধ্যে যে টান তাকে অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ বলে।অভিকর্ষ বলে কোন বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে।
-মধ্যাকর্ষন শক্তির ধারণা আবিষ্কার করেন বিজ্ঞানী নিউটন ।
-মধ্যাকর্ষণ বলের কারণে পৃথিবীর ঘূর্ণ্নকালীন সময়ে আমরা ছিটকে পড়ি না।
 
ব্যাখ্যা (Explanation)
'Black and Blue’ phrase টির অর্থ প্রকাশ পায় উত্তম মধ্যম ।
ব্যাখ্যা (Explanation)
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্তিতিউত (IRRI ) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত । এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬০ সালে।
ব্যাখ্যা (Explanation)
১৯৭৫ সালের নির্মিত ফারাক্কা বাঁধটি বাংলাদেশের পদ্মা ও ভারতীয় অংশে গঙ্গা নদীতে নির্মিত হয় । ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে বন্যার প্রকোপ বৃদ্ধি প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
- এটি পশ্চিমবঙ্গের মালদহ ও মুরশিবাদ জেলায় অবস্থিত ।
- বাংলাদেশের পদ্মা নদীর উজানে ভারত ফারাক্কা বাঁধ নির্মান করেছে।
- ১৯৭৬ সালে ফারাক্কা লং মার্চ নেতৃতে পরিচালিত হয় মওলানা আবদুল হামি খান ভাসানী
- এই বাঁধ বাংলাদেশেরসীমান্ত থেকে অবস্থিত ১৬.৫ কিলোমিটার।
- এখন পর্যন্ত ফারাক্কার ওপর ৫টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 
- সর্বশেষ ফারাক্কা পানিবন্টন চুক্তিস্বাক্ষরিত হয় ১২ ডিসেম্বর, ১৯৯৬
-- ব্যাখ্যার প্রতি লাইন থেকে প্রশ্ন আসতে পারে---

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
সংস্কৃত বিশেষ্য শব্দ সৌজন্য ।যার অর্থ সুজনের ভাব বা আচরণ , সদাচরণ ,শিষ্টাচার ।
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: C) familiar with
⇒ ‘At home’ একটি Idiom। এর সাধারণ অর্থ ‘বাড়িতে’ হলেও বিশেষ অর্থ হলো— কোনো বিষয়ে দক্ষ (Expert) বা সুপরিচিত (Familiar with)।
⇒ যেমন: He is at home in Mathematics. (সে গণিতে দক্ষ)।
⇒ অপশনে familiar with থাকায় এটিই সঠিক উত্তর।
ব্যাখ্যা (Explanation)
১৯৪৫ সালে গঠিত হওয়া জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউইয়র্ক ।এ সদর দপ্তরের স্থপতি ছিলেন ডব্লিউ হ্যারিসন ।
ব্যাখ্যা (Explanation)
পোড়ামাটি নীতি হল একটি সামরিক কৌশল যেখানে সেনাবাহিনী একস্থান থেকে অন্যস্থানে যাওয়ার সময় সব জ্বালিয়ে দিয়ে যায় । যাতে প্রতিপক্ষের সেনারা পানি ,খাবার পরিবহনসহ যাবতীয় রসদ পরিবহনে বাধাগ্রস্ত হয় । বর্তমানে মিয়ানমারের সেনারা এ কৌশল ব্যবহার করছে। ১৯৭১ সালে পাকিস্তানী সেনারা এ কৌশল ব্যবহার করেছিল ।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের সরকার হল সংসদীয় গণতন্ত্র ব্যবস্থার সরকার । আর সংসদীয় সরকার ব্যবস্থার সরকার মন্ত্রীপরিষদ শাসিত হয় ।
ব্যাখ্যা (Explanation)
"Ensure " ( নিশ্চিত করা ) অর্থ make certain . তাছাড়া profuse অর্থ উচ্ছ্বসিত , make progress অর্থ অগ্রগতি সাধন করা আর encourage অর্থ উৎসাহিত করা।
ব্যাখ্যা (Explanation)
Child এর possessive adjective হল - its .ইতর প্রাণী ,শিশুদের ক্ষেত্রে possessive adjective its ব্যবহৃত হয় । তাই noun এর পূর্বে its বসবে ।
ব্যাখ্যা (Explanation)
শুদ্ধ বানানটি হল রীতিনীতি যার অর্থ হল -আচার -আচরণ ,প্রথা ,রেওয়াজ ।
ব্যাখ্যা (Explanation)
- Accompanied by ,as well as এবং along with দুটি noun বা pronoun যুক্ত থাকলে এসকল conjunction এর পুরবের noun বা pronoun টি sub হিসেবে গণ্য হয় ।
- সুতরাং singular sub Karim কে follow করে শূন্যস্থানে deserves হবে ।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় ,ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস রোগ হয় এবং বড়দের অষ্টিওমেলাসিয়া রোগ হয় । এছাড়াও হাড় ও দাঁতের গঠনে ভিটামিন ডি এর প্রয়োজন হয় ।
ব্যাখ্যা (Explanation)
যেসব শব্দের মুল সংস্কৃত ভাষায় পাওয়া যায় , কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে ,সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ । যেমন - তৎসম চন্দ্র ,অর্ধ - তৎসম -চন্দ , তদ্ভব - চাঁদ ।
ব্যাখ্যা (Explanation)
ধরি ,ক্রয়মূল্য ১০০ টাকা
৭% লাভে বিক্রয়মূল্য (১০০+৭) =১০৭ টাকা
বিক্রয়মূল্য ১০৭ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
"                  ১     "        "           "  ১০০/১০৭ টাকা
 "                ৫৩৫  "     "              (১০০ ×৫৩৫)/১০৭ টাকা
                                                   =৫০০ টাকা

সুতরাং ২০% ক্ষতিতে বিক্রয়মূল্য (৫০০-৫০০ এর ২০/১০০ ) টাকা
                                                    =(৫০০ -১০০ ) টাকা
                                                  = ৪০০ টাকা
ব্যাখ্যা (Explanation)
-দুটি লাইন সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব সর্বদাই সমান থাকবে ।
-যেহেতু লাইন দুটি একে অন্যের থেকে ২ মিটার দূরে সমান্তরালভাবে যাচ্ছে তাই দুটি লাইনের দূরত্ব সর্বদাই ২ মিটার থাকবে অর্থাৎ একে অন্যের সাথে কখনো মিলিত হবে না।
ব্যাখ্যা (Explanation)
১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু বর্তমান সোহরাওয়ারদী উদ্যানের ( রেসকোর্স ময়দান ) দাঁড়িয়ে ঐতিহাসিক ভাষণ দেন ।
ব্যাখ্যা (Explanation)
সৌজন্যতায় শব্দের শুদ্বরূপ সৌজন্য । "তাহার " সাধুভাষার শব্দ যার চলিত রূপ হল "তার" । অর্থাৎ শুদ্ধ বাক্য হল - " তার সৌজন্যে আমি সুযোগটি পেয়েছি । "
ব্যাখ্যা (Explanation)
ভাষা ও শব্দ নিয়ে গভীরভাবে পর্যালোচনা করলে লক্ষ করা যায় একই ভাষাভাষী মানুষ একই শব্দ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ বা ব্যবহার করছে ।ব্যাকরণে এ ধরনের শব্দ ও প্রয়োগকে বিভিন্ন শব্দের ভিন্নার্থে প্রয়োগ বলে অভিহিত করা হয় । এ ধরনের শব্দগুলোর অর্থ অভিধানে প্রদত্ত অর্থের সাথে সবসময় খাপ খায় না । কারণ এ শব্দগুলো মূলত বাক্যে ব্যবহৃত হওয়ার সময় এর ভাব বদলে গিয়ে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে। এতে বাক্যের উৎকর্ষ বা অপকর্ষ দুই ই প্রকাশ পায় । যেমন - নদীটি উত্তরমুখে প্রবাহিত ; আমরা মুখ দিয়ে কথা বলি ।
ব্যাখ্যা (Explanation)
- আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃক পরিচালিত একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ।
- মর্যাদার দিক থেকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির অবস্থান বিশ্বকাপ ক্রিকেটের পর।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস পায় ১৯৯৭ সালে।
- ১৯৯৭ সালে কার্লসবার্গ আইসিসি ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে কেনিয়াকে হারিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়।
- ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ের মাধ্যমেই বাংলাদেশ পেয়েছিল প্রথমবারের মতো ক্রিকেটের সর্বোচ্চ আসর বিশ্বকাপ (১৯৯৯ সালে) খেলার সুযোগ।

- বাংলাদেশ সর্বপ্রথম ১৯৭৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করে।
বাংলাদেশ সর্বপ্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে ১৯৮৬ সালের ৩১ মার্চ এশিয়া কাপে।

উৎস: প্রথম আলো, ০৬ আগস্ট, ২০২০।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
indirect speech এ addressed থাকাতে reported speech এ সম্বোধনসূচক word থাকবে । বাক্যটির সঠিক direct speech হল - He said "Good morning , Mr.Rahman .
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।