পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৭০ বছর । ০৭ বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল ৬ : ১ । ০৫ বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে?
A ৩ : ১
B ৫ : ১
C ৭ : ২
D ৪ : ১
Solution
Correct Answer: Option A
দেওয়া আছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি = ৭০ বছর। ০৭ বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল = ৭০ – (৭ + ৭) বছর [যেহেতু দুজনেরই ৭ বছর করে কম ছিল] = ৭০ – ১৪ বছর = ৫৬ বছর।
প্রশ্নমতে, ৭ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ৬ : ১। ধরি, ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল ৬ক বছর এবং পুত্রের বয়স ছিল ১ক বা ক বছর।
শর্তমতে, ৬ক + ক = ৫৬ বা, ৭ক = ৫৬ বা, ক = ৫৬ / ৭ বা, ক = ৮
সুতরাং, ৭ বছর পূর্বে পিতার বয়স ছিল = ৬ × ৮ = ৪৮ বছর। এবং ৭ বছর পূর্বে পুত্রের বয়স ছিল = ১ × ৮ = ৮ বছর। ∴ বর্তমানে পিতার বয়স = ৪৮ + ৭ = ৫৫ বছর। ∴ বর্তমানে পুত্রের বয়স = ৮ + ৭ = ১৫ বছর। এখন, ০৫ বছর পর পিতার বয়স হবে = ৫৫ + ৫ = ৬০ বছর। এবং ০৫ বছর পর পুত্রের বয়স হবে = ১৫ + ৫ = ২০ বছর। ∴ ৫ বছর পর পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে = ৬০ : ২০ = ৩ : ১
বিকল্প পদ্ধতি (শর্টকাট টেকনিক): বর্তমান বয়সের সমষ্টি ৭০ বছর। ৭ বছর আগে সমষ্টি ছিল = ৭০ - ১৪ = ৫৬ বছর। অনুপাতের যোগফল = ৬ + ১ = ৭। ৭ বছর আগে ১ অনুপাত বা পুত্রের বয়স ছিল = ৫৬ ÷ ৭ = ৮ বছর। ৭ বছর আগে ৬ অনুপাত বা পিতার বয়স ছিল = ৮ × ৬ = ৪৮ বছর। এখন থেকে ৫ বছর পর মোট সময় পার হবে = ৭ + ৫ = ১২ বছর। ৫ বছর পর পুত্রের বয়স হবে = ৮ + ১২ = ২০ বছর। ৫ বছর পর পিতার বয়স হবে = ৪৮ + ১২ = ৬০ বছর। ∴ নির্ণেয় অনুপাত = ৬০ : ২০ = ৩ : ১
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৪
কোর্স নামঃ
৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি সাহিত্য বিভিন্ন লেখকের স্বীকৃতি ও উপাধি, ইংরেজি বই অবলম্বনে কতিপয় বাংলা গ্রন্থ।