"নিশীতে যাইও ফুল বনেরে ভ্রমরা
   নিশীতে যাইও ফুল বনে।
 নয় দরজা করিয়া বন্ধ লইও ফুলের গন্ধ
 অন্তরে জপিও বন্ধের নাম।"
 এ গানটির রচয়িতা -

A লালন ফকির

B কুটি মনসুর

C শেখ ভানু

D সেলিনা হোসেন

Solution

Correct Answer: Option C

- নিশীতে যাইও ফুলবনে রে ভ্রমরা , নিশীতে যাইও ফুলবনে-  এ গানটির রচয়িতা শেখ ভানু
- ।এই কালজয়ী গানটি দেশে বিদেশে সর্বজনীন জনপ্রিয়তার লাভ করেছে ।
- গানটি পৃথিবীর অনেক ভাষায় রূপান্তরিত হয়েছে ।এই বিখ্যাত গানটির কথা আরো দুজন কবিকে উৎসাহী করেছে বলে অনেক গবেষকদের ধারণা ।
- তাদের দুজনেরই কিছু কথা রদবদল আছে ।এ যেন এক ফুল-তিন মালী ।একটি গান,তিনজন গীতিকারঃশেখ ভানু,রাধারমণ দত্ত,ও জসীম উদ্দীন ।
- শেখ ভানুর লিখিত দুটি বই আছে যা (১) আশরারুল এশক (২) পুথিঁ শেখ ভানু ।
- এ বই গুলো বাজারে নেই । তবে তাকে নিয়ে গবেষকরা গবেষণা করায় তার কাব্য গুলোর অনেকাংশ সংরক্ষণ হয়েছে।
- এ দার্শনিক কবিকে নিয়ে সৈয়দ মোস্তফা কামাল, দেওয়ান নুরুল আনোয়ার চৌধুরী, ডঃ আসরাফ সিদ্দীকি, মোস্তফা জামান আব্বাসী নন্দলাল শর্মা, তরফদার মোহাম্মদ ইসমাইলের মতো গুনি জনেরা গবেষণা করেছেন।
- সুফী দার্শনিক কবি শেখ ভানু শিরোনামে একটি গ্রন্থ ২০০৪ সালে প্রকাশ করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions