মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কোন মঙ্গলকাব্যের শ্রেষ্ঠ কবি?
সমাধান
সঠিক উত্তর: Option C
- বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি, মঙ্গলকাব্যের সর্বশেষ কবি এবং মধ্যযুগের সর্বশেষ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। তিনি অন্নদামঙ্গল ধারার প্রধান ও শ্রেষ্ঠ কবি।
- বাংলা একাডেমি ও বাংলাপিডিয়া অনুযায়ী, তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ৩টি খণ্ডে বিভক্ত 'অন্নদামঙ্গল কাব্য' (১৭৫২-৫৩) রচনা করেন। এ কাব্যের দ্বিতীয় অংশ 'বিদ্যাসুন্দর'।
- তাঁর রচিত কাব্যে সংস্কৃত, আরবি, ফারসি ও হিন্দুস্থানি ভাষার আশ্চর্য সংমিশ্রণ লক্ষ করা যায়; যা ড. সুকুমার সেনের মতে আধুনিক যুগের সাহিত্যের প্রাথমিক ধাপ হিসেবে পরিগণিত হয়।
- ১৭৬০ সালে তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বাংলা সাহিত্যে মধ্যযুগের সমাপ্তি ঘটে।