বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন?

A পথের পাঁচালী

B অপরাজিত

C ইছামতি

D দৃষ্টিপ্রদীপ

Solution

Correct Answer: Option C

• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস ‘ইছামতি’ (১৯৫০)।
- ইছামতি নদীকে কেন্দ্র করে বিভূতিভূষণের জন্মস্থান বারাকপুর তথা নিশ্চিন্দিপুরের মোল্লাহাটি নীলকুঠির কথা উপন্যাসে বিধৃত হয়েছে।
- উনিশ শতকের নীলবিদ্রোহের পটভূমিতে সাধারণ মানুষের উত্থান-পতনের মর্মন্তুদ ইতিহাস, ইছামতি নদীর তীরবর্তী গ্রামে প্রচলিত সংস্কার ও অত্যাচারের বিরুদ্ধে নারী জাগরণ, ইংরেজ শাসকদের প্রভাবে কৃষিনির্ভর বাঙালির বাণিজ্য চেতনা ও নীলচাষের প্রতিবাদ প্রভৃতি উপন্যাসের আলেখ্য।
- তিনি এ উপন্যাসের জন্য ‘রবীন্দ্র পুরস্কার (মরণোত্তর) লাভ করেন। 
- উল্লেখ্য, এ মোল্লাহাটি নীলকুঠির অত্যাচারকে অবলম্বন করে ১৮৬০ সালে দীনবন্ধু মিত্র ‘নীলদর্পণ' নাটকটি রচনা করেন।

- বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত গল্পগ্রন্থ: ‘মেঘমাল্লার’ (১৯৩১), ‘মৌরীফুল' (১৯৩২), ‘যাত্রাবদল’ (১৯৩৪), ‘জন্ম ও মৃত্যু (১৯৩৭), ‘কিন্নর দল' (১৯৩৮), ‘নবাগত’ (১৯৪৪), ‘তালনবমী’ (১৯৪৪), ‘বিধুমাস্টার' (১৯৪৫), ‘মুখোশ ও মুখশ্রী' (১৯৪৭), ‘সুলোচনা’ (১৯৬৩)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions