Solution
Correct Answer: Option C
স্বাধীনতার ৪৩ বছর পর মুক্তিযোদ্ধার সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। সংজ্ঞাটি হচ্ছে, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণায় সাড়া দিয়ে ১৯৭১ সালের ২৬ মার্চ হতে ১৬ ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে যে সকল ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাঁরাই মুক্তিযোদ্ধা হিসেবে গণ্য হবেন।’ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ২৫তম সভায় এই সংজ্ঞা চূড়ান্ত করা হলো। বৈঠক সূত্রে জানা যায়, বৈঠকে মুক্তিযোদ্ধার ন্যূনতম বয়স ১৫ বছর (মুক্তিযুদ্ধকালে) নির্ধারণ করা হয়েছে।