Solution
Correct Answer: Option D
প্রশাসনিক বিভাগ সৃষ্টি করা হয় ১৮২৯ সালে।
- মাঠ পর্যায়ের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তর বিভাগ।
- প্রশাসনিক বিভাগ পদ সৃষ্টি করেন- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
- পাকিস্তানি আমলে সৃষ্ট একমাত্র বিভাগ হল- খুলনা।
- খুলনা বিভাগ সৃষ্টির পূর্বে এটি রাজশাহী বিভাগের অন্তর্গত ছিলো।
- সিলেট বিভাগ সৃষ্টির পূর্বে তা চট্টগ্রাম বিভাগের অন্তর্গত ছিলো।
- সবচেয়ে আলোচিত বিষয় এটিই যে, ১৭৮১ সালে যশোর জেলা সৃষ্টির সময় খুলনা যশোর জেলার অন্তর্গত একটি মহাকুমা ছিলো।
- রংপুর বিভাগ হওয়ার পূর্বে রাজশাহি বিভাগের অন্তর্ভূক্ত ছিলো।
- ময়মনসিংহ বিভাগ হওয়ার পূর্বে এটি ঢাকা বিভাগের অন্তর্ভূক্ত ছিলো।
- ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় পূর্ব বাংলায় বিভাগ ছিল ৩ টি, যথা- ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী।
- বর্তমানে বাংলাদেশে প্রশাসনিক বিভাগ ৮ টি।