Solution
Correct Answer: Option B
ষিসংশ্লিষ্ট ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জাতীয় চেতনা ও উপলব্ধিকে শাণিত করতে কৃষির বিবর্তন ও ক্রমবিকাশের পরিষ্কার ধারণা দিতেই গড়ে উঠেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) চত্বরে প্রথম কৃষিভিত্তিক ‘কৃষি জাদুঘর’।বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে ৫০০ মিটার পশ্চিমে ও বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউটের সামনে সবুজ শ্যামল দেবদারু গাছে ঘেরা মনোরম পরিবেশে দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী দেশের একমাত্র কৃষি মিউজিয়াম এটি। কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. মুহাম্মদ হোসেন কৃষির বিভিন্ন তথ্য-উপাত্ত, কৃষি ও কৃষকের সঙ্গে সম্পৃক্ত রূপসী গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ও বিলুপ্তপ্রায় বিভিন্ন ধরনের কৃষি উপকরণ ও যন্ত্রপাতি ভবিষ্যত প্রজন্মের জন্য সংরক্ষণ ও প্রদর্শনের নিমিত্তে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় চত্বরে ‘কৃষি মিউজিয়াম’ গড়ে তোলার স্বপ্ন দেখেন। তারই আলোকে ২০০২ সালের ২৪ জানুয়ারি তৎকালীন ভিসি প্রফেসর মু. মুস্তাফিজুর রহমান উক্ত মিউজিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।