মিতা ও রিতা একটি কাজ একত্রে ২০ দিনে করতে পারে।মিতা ও রিতা একত্রে ৮ দিন কাজ করার পর মিতা চলে গেল।রিতা বাকি কাজ ২১ দিনে শেষ করল।সম্পূর্ণ কাজটি রিতা কত দিনে করতে পারত?

A ২৫ দিন

B ৩০ দিন

C ৩৫ দিন

D ৩২ দিন

Solution

Correct Answer: Option C

মিতা ও রিতা একত্রে ২০ দিনে করে কাজের ১ অংশ
∴ মিতা ও রিতা একত্রে ১ দিনে করে কাজের ১/২০ অংশ
∴ মিতা ও রিতা একত্রে ৮ দিনে করে কাজের ৮/২০ অংশ = ২/৫ অংশ

বাকি কাজ = ১ - ২/৫ অংশ
= (৫ - ২)/৫ অংশ
= ৩/৫ অংশ

প্রশ্নমতে,
রিতা ৩/৫ অংশ কাজ করে ২১ দিনে
∴ রিতা ১ বা সম্পূর্ণ অংশ কাজ করে = (২১ × ৫) / ৩ দিনে
= ৭ × ৫ দিনে
= ৩৫ দিনে
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions