নিলু, মীম, নাইলা, বনি ও জেনি এর মধ্যে নীলু, মীম থেকে লম্বা। নাইলা, জেনি থেকে বেঁটে। নিলু, বনি থেকে বেঁটে। মীম, জেনি থেকে লম্বা। সবচেয়ে লম্বার ঠিক পরেই কে?
A জেনি
B নাইলা
C নিলু
D বনি
Solution
Correct Answer: Option C
প্রদত্ত শর্তগুলো গাণিতিক চিহ্নের (>) মাধ্যমে সাজাই:
১ম শর্ত: নিলু, মীম থেকে লম্বা। অর্থাৎ, নিলু > মীম -------- (১)
২য় শর্ত: নাইলা, জেনি থেকে বেঁটে। অর্থাৎ, জেনি > নাইলা -------- (২)
৩য় শর্ত: নিলু, বনি থেকে বেঁটে। অর্থাৎ, বনি > নিলু ----------- (৩)
৪র্থ শর্ত: মীম, জেনি থেকে লম্বা। অর্থাৎ, মীম > জেনি ---------- (৪)
এখন (১), (২), (৩) এবং (৪) নং সমীকরণগুলো ক্রমানুসারে সাজালে পাই:
বনি > নিলু > মীম > জেনি > নাইলা
অর্থাৎ, সবচেয়ে লম্বা হলো বনি এবং সবচেয়ে বেঁটে হলো নাইলা।
প্রশ্নে জানতে চাওয়া হয়েছে, সবচেয়ে লম্বার ঠিক পরেই কে?
সবচেয়ে লম্বা বনি এর ঠিক পরেই আছে নিলু।