কোন ভগ্নাংশটি ২/৩ থেকে কত বড়?

A ৩৩/৫০

B ৮/১১

C ৩/৫

D ১৩/২৭

Solution

Correct Answer: Option B

বিস্তারিত সমাধান:
প্রদত্ত ভগ্নাংশটি হলো ২/৩।
২/৩ = ৩ ) ২.০০ ( ০.৬৬৬...
          ১৮
          ----
            ২০
            ১৮
অর্থাৎ, ২/৩ ≈ ০.৬৬৭

এখন অপশনগুলো যাচাই করি:
১) ৩৩/৫০ = (৩৩ × ২) / (৫০ × ২) = ৬৬/১০০ = ০.৬৬ [যা ০.৬৬৭ থেকে ছোট]
২) ৮/১১ = ১১ ) ৮.০০ ( ০.৭২৭...
                ৭৭
                ----
                  ৩০
                  ২২
অর্থাৎ, ৮/১১ ≈ ০.৭২৭ [যা ০.৬৬৭ থেকে বড়]
৩) ৩/৫ = ০.৬ [যা ০.৬৬৭ থেকে ছোট]
৪) ১৩/২৭ ≈ ০.৪৮১ [যা ০.৬৬৭ থেকে ছোট]

দেখা যাচ্ছে, একমাত্র ৮/১১ ভগ্নাংশটি ২/৩ এর চেয়ে বড়।

শর্টকাট টেকনিক (আড়গুণন পদ্ধতি):
আমরা ২/৩ এর সাথে প্রতিটি অপশন কোণাকুণি গুণ করে তুলনা করব। যার লবের সাইড বড় হবে, সেই ভগ্নাংশটি বড় হবে।
ক) ২/৩ ও ৩৩/৫০ ⇒ ২×৫০ = ১০০ এবং ৩×৩৩ = ৯৯। (১০০ > ৯৯, তাই ২/৩ বড়)
খ) ২/৩ ও ৮/১১ ⇒ ২×১১ = ২২ এবং ৩×৮ = ২৪। (২২ < ২৪, তাই ৮/১১ বড়)
গ) ২/৩ ও ৩/৫ ⇒ ২×৫ = ১০ এবং ৩×৩ = ৯। (১০ > ৯, তাই ২/৩ বড়)
ঘ) ২/৩ ও ১৩/২৭ ⇒ ২×২৭ = ৫৪ এবং ৩×১৩ = ৩৯। (৫৪ > ৩৯, তাই ২/৩ বড়)

সুতরাং, ৮/১১ ই হলো উত্তর।
উত্তর: ৮/১১
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১৫
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
English
Group verb, Composition (Paragraph, Letter, Application)
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা - ১০
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি - সমাজবিজ্ঞান
টপিকসঃ
সামাজিক স্তরবিন্যাস ও অসমতা:
স্তরবিন্যাসের রূপ (দাসপ্রথা, এস্টেট, বর্ণব্যবস্থা, শ্রেণি ও মর্যাদা গোষ্ঠী) এবং স্তরবিন্যাসের তত্ত্বসমূহ (কার্যকারীতাবাদী, দ্বন্দ্বতত্ত্ব ও লেন্সকির তত্ত্ব)।
পরীক্ষা শুরুঃ ২৬ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions