শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজরোষে পড়ে বাজেয়াপ্ত হয়েছিল?

A শ্রীকান্ত

B বৈকুণ্ঠের উইল

C নববিধান

D পথের দাবী

Solution

Correct Answer: Option D

পথের দাবী বিংশ শতাব্দীর প্রথমভাগের অন্যতম বাঙ্গালী কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক বিরচিত একটি জনপ্রিয় উপন্যাস। এ উপন্যাসটি ১৯২৬ খ্রিষ্টাব্দের আগস্ট মাসে সর্বপ্রথম প্রকাশিত হয়েছিল। ১৯২৭ এর ৪ জানুয়ারি প্রকাশিত গেজেটে পথের দাবী নিষিদ্ধ হয়। তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
- বড়দিদি (১৯১৩), 
- পরিণীতা (১৯১৪), 
- পল্লীসমাজ (১৯১৬), 
- দেবদাস (১৯১৭), 
- চরিত্রহীন (১৯১৭),
- শ্রীকান্ত (চারখণ্ডে ১৯১৭-১৯৩৩),
- দত্তা (১৯১৮) ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions