রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত ‘সাধনা’ পত্রিকা প্রকাশিত হয় কোন সালে?

A ১৮৭৭

B ১৮৯০

C ১৮৯১

D ১৯০১

Solution

Correct Answer: Option C

- সাধনা জোড়াসাঁকোর ঠাকুর পরিবারের তরুণ-বংশধরদের সম্পাদিত চতুর্থ পত্রিকা।
- এর পূর্বে অন্যান্য পত্রিকাসমূহ হলো- তত্ত্ববোধিনী, ভারতী এবং বালক।
- সাধনা প্রথম প্রকাশিত হয় ১২৯৮ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসে (ডিসেম্বর, ১৮৯১) এবং পরবর্তী চার বছর পত্রিকাটির প্রকাশনা অব্যাহত ছিল।
- প্রথম তিন বছরের সংখ্যাগুলিতে সম্পাদক হিসেবে দ্বিজেন্দ্রনাথ ঠাকুরএর তৃতীয় পুত্র সুধীন্দ্রনাথের (১৮৬৯-১৯২৯) নাম ছাপা হলেও প্রকৃতপক্ষে পত্রিকা প্রকাশের ক্ষেত্রে মূল চালিকাশক্তি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)।
- প্রকাশের চতুর্থ বছরে রবীন্দ্রনাথ এর সম্পাদকের দায়িত্ব লাভ করেন।
- একবছর পর (কার্তিক, ১৩০২ বঙ্গাব্দ) পত্রিকাটির প্রকাশনা বন্ধ হয়ে যায়।

কিছু গুরুত্তপুর্ণ পত্রিকা/সাময়িকী:
- সংবাদ ভাস্কর : ১৮৪৮ : ঈশ্বরচন্দ্র গুপ্ত
- মাসিক পত্রিকা : ১৮৫৪ : প্যারীচাঁদও রাধাঅনা শিকদার
- সাপ্তাহিক বার্তাবহ : ১৮৫৬ : রঙ্গলাল বন্দোপাধ্যায়
- সোমপ্রকাশ : ১৮৫৮ : রঙ্গলাল বন্দোপাধ্যায়
- ঢাকা প্রকাশ : ১৮৬১ : কৃষ্ণ চন্দ্র মজুমদার
- বঙ্গদর্শন : ১৮৭২ : বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
- শুভবাসিনী : ১৮৭০ : কালী প্রসন্ন ঘোষ
- বান্ধব : ১৮৭৪ : কালী প্রসন্ন ঘোষ
- ভারতী : ১৮৭৭ : দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
- সাহিত্য : ১৮৯০ : সুরেশচন্দ্র সমাজপতি
- সাধনা : ১৮৯১ : রবীন্দ্রনাথ ঠাকুর
- গুলিস্তা : ১৮৯৫ : এম. ওয়াজেদ আলী
- পূর্ণিমা : ১৮৯৫ : বিহারীলাল চক্রবর্তী
- প্রবাসী : ১৯০১ : রামানন্দ চট্টোপাধ্যায়
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা-১৫৮
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
পরীক্ষা-১৫৬ ও পরীক্ষা-১৫৭ এর সিলেবাস থেকে (৫০টি প্রশ্ন)
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ১৬
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান বাংলাদেশ:
মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস বাংলায় মুসলিম ও স্বাধীন সুলতানী শাসন প্রতিষ্ঠা, মুঘল শাসনামল, দিল্লি সালতানাত
(৬ষ্ঠ ব্যাচ) পরীক্ষা শুরুঃ ১০ সেপ্টেম্বর, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ০৩
কোর্স নামঃ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ - লেকচার শীট ভিত্তিক।
টপিকসঃ
বাংলা ব্যকরণ:
ভাষা ও ভাষারীতি
পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
রুটিন দেখুন
Exam - 3
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)
টপিকসঃ
English:
Noun
Vocabulary (Synonym-Antonym, Spelling) - C
পরীক্ষা শুরুঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions