Solution
Correct Answer: Option C
‘ম’-এর পরে অন্তঃস্থ ধ্বনি (য, র, ল, ব) কিংবা উষ্ম ধ্বনি (শ, ষ, স, হ) থাকলে ‘ম’-এর জায়গায় ‘ং’ হয়।
যেমনঃ
- সম+শয় = সংশয়
- সম+সার = সংসার
- সম+হার = সংহার
- বারম+বার = বারংবার
- কিম+বা = কিংবা
- সম+বরণ = সংবরণ
- সম+যোগ = সংযোগ
- সম+যোজন = সংযোজন ইত্যাদি।
উল্লেখ্য, এই নিয়মের একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রম- সম+রাট = সম্রাট।