২০২৬ সালের প্রক্ষেপণ অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুপাত কত?

A ১০০:৯৮

B ১০০:১০২

C ১০০:৯৭

D ১০০:১০১

Solution

Correct Answer: Option C

- ২০২৬ সালের প্রক্ষেপণ অনুযায়ী, বাংলাদেশে প্রতি ১০০ জন নারীর বিপরীতে পুরুষের সংখ্যা হলো ৯৬.৬৬ জন। অর্থাৎ, নারী-পুরুষের অনুপাত হলো ১০০:৯৭ (প্রায়)।
- বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) কর্তৃক প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২৩ (মার্চ ২০২৪ এ প্রকাশিত) অনুযায়ী, ২০২৩ সালের ১লা জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল ১৭ কোটি ১৫ লাখ ৯০ হাজার জন
- এই প্রতিবেদন অনুযায়ী, দেশে পুরুষের সংখ্যা ৮ কোটি ৪২ লাখ এবং নারীর সংখ্যা ৮ কোটি ৭৩ লাখ ৯০ হাজার জন
- অর্থাৎ, পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় ৩২ লাখ বেশি
- জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর চূড়ান্ত প্রতিবেদন (মার্চ ২০২৬ সালে প্রকাশিত) অনুযায়ী, সমন্বয়কৃত মোট জনসংখ্যা ছিল ১৬,৯৮,২৮,৯১১ জন
- ২০২২ সালের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী, পুরুষ জনসংখ্যা ছিল ৮,৪০,৭৭,২০৩ জন এবং নারী জনসংখ্যা ছিল ৮,৫৬,৫৩,১২০ জন
- ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, দেশে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল ১৬,৩৪,৩৮২ জন এবং নারী-পুরুষের অনুপাত ছিল ১০০ জন নারীর বিপরীতে ৯৮ জন পুরুষ (৯৮:১০০)
- ২০২৩ সালে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.৩৩%, যা ২০২২ সালের ১.৪০৭% থেকে হ্রাস পেয়েছে।
- ২০২৩ সালে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ছিল ১,১৭১ জন
- ২০২২ সালের তথ্য অনুযায়ী, দেশে সাক্ষরতার হার (৭ বছর বা তদূর্ধ্ব) ছিল ৭৪.৬৬%

সর্বশেষ আপডেটঃ ০৮ মে, ২০২৬।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
Exam - 87
কোর্স নামঃ ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (২৭৬ দিন)
টপিকসঃ
Bangla
সমাস
এই রুটিনের সাথে ৩ বার ভোকাবুলারি রিভিশন।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions