বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় নিচের কোনটির অন্তর্গত?
A প্লাইস্টোসিন যুগের সোপান
B প্রাচীন প্রস্তর যুগের পাহাড়
C মধ্য প্রাচীন প্রস্তর যুগের পাহাড়
D টারশিয়ারী যুগে পাহাড়।
Solution
Correct Answer: Option A
- মধুপুর ও বরেন্দ্র এলাকার উত্তর-দক্ষিণ প্রলম্বিত লালাভ বাদামি দ্বীপসমূহ বাংলাদেশে প্লাইসটোসিন সোপানের নমুনা বলে ধারণা করা হয়।
- প্লাইসটোসিন সোপান হচ্ছে সমুদ্রতল প্রান্তে স্তরে স্তরে বেঞ্চি আকৃতির গঠন। প্লাইসটোসিন যুগে গঠিত এই ধরনের সোপান প্লাইসটোসিন সোপান নামে পরিচিত।
- পৃথিবীর কয়েকটি অংশেই বড় বড় বদ্বীপীয় অঞ্চলে প্লাইসটোসিন বহুমুখী পাললিক সোপান নিয়মিত গড়ে উঠেছে।
- প্লাইসটোসিন যুগে মহাদেশের হৈম-তুষারের পরিমাণের ওপর নির্ভর করে সমুদ্র পৃষ্ঠের উচ্চতায় তারতম্য ঘটেছে। হিমবাহ যতই এগিয়ে এসেছে, সমুদ্রতলও একইভাবে নেমে গেছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ
১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন