'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার গ্রাম' - জাতির পিতা কবে এই ঘােষণা দেন?
A ২৬ মার্চ ১৯৭১
B ৭ মার্চ ১৯৭১
C ৩ মার্চ ১৯৭১
D ১৬ ডিসেম্বর ১৯৭১
Solution
Correct Answer: Option B
- ১ মার্চ ১৯৭১ সালে ইয়াহিয়া খান পূর্ব ঘোষিত ৩ মার্চ ঢাকায় পাকিস্তান জাতীয় পরিষদের ডাকা অধিবেশন স্থগিত করলে প্রতিবাদে বাঙালি জনতা রাস্তায় নেমে এসে প্রতিবাদ মিছিল শুরু করে। - জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের প্রেক্ষিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২ মার্চ ঢাকায় এবং ৩ মার্চ সারাদেশে হরতাল এবং ৭ মার্চ রেসকোর্স (সোহরাওয়ার্দী উদ্যানে) ময়দানে জনসভা আহ্বান করেন। - ৭ মার্চ, ১৯৭১ সালে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মানুষের স্বতঃস্ফূর্ত সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষণ দেন তা ইতিহাসে '৭ মার্চ ভাষণ' নামে পরিচিত। - এ ভাষণটির স্থায়ীত্বকাল ছিল প্রায় ১৯ মিনিট (১৮.৩৯ সেকেন্ড)। - এ ভাষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বজ্রকণ্ঠে ঘোষণা করেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো..... 'এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০