সমুদ্র তলদেশে ভুমিকম্পের কারণে সৃষ্ট সামুদ্রিক ঢেউকে কী বলে?
A ;হারিকেন
B সাইক্লোন
C সুনামি
D টাইফুন
Solution
Correct Answer: Option C
⇒ ‘সুনামি’ (Tsunami) একটি জাপানি শব্দ। জাপানি ভাষায় ‘সু’ (Tsu) অর্থ ‘বন্দর’ এবং ‘নামি’ (Nami) অর্থ ‘ঢেউ’। অর্থাৎ এর আভিধানিক অর্থ ‘বন্দরের ঢেউ’। ⇒ সমুদ্রের তলদেশে টেকটোনিক প্লেটের সংঘর্ষে শক্তিশালী ভূমিকম্প, অগ্ন্যুৎপাত বা ভূমিধস হলে বিশাল আকারের জলোচ্ছ্বাস সৃষ্টি হয়। ⇒ এই ঢেউ যখন গভীর সমুদ্র থেকে উপকূলের দিকে ধেয়ে আসে, তখন এর উচ্চতা ও ধ্বংসক্ষমতা মারাত্মক আকার ধারণ করে। ⇒ সাইক্লোন বা হারিকেন বাতাসের কারণে সৃষ্টি হয়, কিন্তু সুনামি সৃষ্টি হয় সমুদ্রের তলদেশের ভূ-কম্পন বা আলোড়নের কারণে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।