লাল ও সবুজ রঙ একত্রে মিশিয়ে কোন রঙ পাওয়া যায় ? 

A    সাদা 

B     হলুদ

C    নীল

D    ম্যাজেন্টা

Solution

Correct Answer: Option B

মৌলিক বর্ণ ৩টি(লাল,সবুজ ও নীল) এটি প্রায় আমরা সকলেই জানি। কিন্তু প্রায় একটা বিষয় লক্ষ করেছি যে, যখন শিক্ষার্থীরা কোন কোন মৌলিক বর্ণ মিলে কি কি পরিপূরক বর্ণ তৈরি করে সেটাতেই গোলমাল পাকিয়ে ফেলে এবং পরিক্ষার খাতা দেখার সময় বিষয়টা বরাবরেই লক্ষ্য করেছি।
আচ্ছা, বিষয়টা একটু বুঝিয়ে বলি। আলোর ক্ষেত্রে আর সাধারণ ক্ষেত্রে মৌলিক রং এর বেশ পার্থক্য রয়েছে। আলোর ক্ষেত্রে মৌলিক রং হল- লাল, নীল আর সবুজ; লাল+সবুজ=হলুদ; লাল+নীল= ম্যাজেণ্টা; সবুজ+নীল= নীলচে সবুজ।
এক শিক্ষার্থী প্রশ্ন করেছিল যে, " একটা কাগজে হলুদ আর নীল রং মিশালেই সবুজ রং পাওয়া যায়, তাহলে সেইটা মৌলিক বর্ণ কিভাবে হয়?" আসলে, সেইটা আলোর মৌলিক রং না, সাধারণ বাস্তব পরিপূরক রং। 
সহজ কথায় বললে, আপনি একটুকরো কাগজে রং মিশিয়ে ছবি আঁকতেগেলে সেইখানে আর আলোর মৌলিক বর্ণের হিসাব মিলবে না। ক্ষেত্র বিশেষে সবকিছুর আলাদা আলাদা প্রয়োগ আছে। 
আপনার ছবি আঁকার মৌলিক রং হল- লাল, নীল আর হলুদ। একটির সাথে আরেকটি মিশালে পাবেন- লাল+নীল=বেগুনী, লাল+হলুদ=কমলা, হলুদ+নীল=লাল, লাল+নীল+হলুদ=কালো। 
আর পরিক্ষার খাতায় যখন আলোর প্রশ্ন আসবে তখন- মৌলিক রং- লাল, নীল,সবুজ। আর মিশালে যা পাবেন- লাল+ নীল=ম্যাজেণ্টা, নীল+সবুজ=নীলচে সবুজ, লাল+সবুজ=হলুদ, লাল+নীল+সবুজ=সাদা। আর এই জন্যই সূর্য্যের আলো সাদা।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
ব্যাচ-১/পরীক্ষা- ৭৬
কোর্স নামঃ সাধারণ জ্ঞান ৭০ মার্ক বেসিক ভিউ বই থেকে
টপিকসঃ
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশের জাতীয় অর্জন, সংস্কৃতি ও গণমাধ্যম: এভারেস্ট জয়ীগণ, চলচ্চিত্র, বিদেশের মাটিতে বাংলাদেশ, বিভিন্ন অঞ্চলের লোকসংগীত, বাউল শিল্পী, চিত্রশিল্পী, জাদুঘর, ভাস্কর্য, বাংলাদেশের খেলাধুলা ও গণমাধ্যম (পেইজ: ৯৩৮-৯৬২)
৯০০ পেইজের সম্পূর্ণ বই শেষ করা হবে।
রুটিন দেখুন
পরীক্ষা-৬২
কোর্স নামঃ ৫১ তম বিসিএস প্রস্ততি - ২৩৬ দিনে সম্পূর্ণ সিলিবাস।
টপিকসঃ
ইংরেজি গ্রামার
Conjunction, Interjection. Narration.
১০ ফেব্রুয়ারি, ২০২৬
রুটিন দেখুন
পরীক্ষা – ৬
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
রিভিশন টেস্ট
বিগত পরীক্ষা - ১, ২, ৩, ৪ ও ৫ এর উপর রিভিশন পরীক্ষা
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions