ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে?

A    অগ্ন্যাশয় হতে

B    প্যানক্রিয়াস হতে

C     লিভার হতে

D    পিটুইটারী গ্লান্ড হতে

Solution

Correct Answer: Option A

 

∎অগ্ন্যাশয়:

অগ্ন্যাশয় (Pancreas) মেরুদণ্ডী প্রাণীদের পরিপাক ও অন্তঃক্ষরা তন্ত্রের অন্তর্গত একটি মিশ্র গ্রন্থি, অর্থাৎ এর মধ্যে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা দুইরকম গ্রন্থিই আছে। এর বহিঃক্ষরা অংশ পরিপাক তন্ত্রের একটি গ্রন্থি, যেটি থেকে নির্গত অগ্ন্যাশয় নালী পিত্তনালীর সঙ্গে যুক্ত হয়ে ক্ষুদ্রান্ত্রের ডুওডেনামের মধ্য অংশে উন্মুক্ত হয়। এর অন্তঃক্ষরা অংশের নাম ল্যাঙ্গারহান্স কোষপুঞ্জ (Islet of Langerhans আইলেট অফ ল্যাঙ্গারহান্স; আইলেট = ছোট দ্বীপ, অর্থাৎ বহিঃক্ষরা অংশগুলির মধ্যে মধ্যে বিক্ষিপ্ত অন্তঃক্ষরা কোষগুচ্ছগুলি) যার বিটা কোষ ইনসুলিন, আলফা কোষ গ্লুকাগন, ডেল্টা কোষ সোমাটোস্টাটিন হরমোন নিঃসরণ করে।

মানবদেহের অগ্ন্যাশয়ের দৈর্ঘ্য ১৫-২৫ সেন্টিমিটার এবং ওজন ৬৫ থেকে ৭৫ গ্রাম। এর শীর্ষাংশ ডুওডেনামের অর্ধবৃত্তাকার বাঁকের মধ্যে অবস্থিত ও বাকী অংশ উদরগহ্বরের পেছনে প্রসারিত। ফলে এটা দেখতে অনেকটা লাতিন J বর্ণের মত।

অগ্ন্যাশয়ের অন্তঃক্ষরা গ্রন্থগুলি যে হরমোনগুলি নিঃসরণ করে, সেগুলি রক্তের শর্করা মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তাই অগ্ন্যাশয়ের কোন রোগে এই সব কোষ কার্যকারিতা হারিয়ে ফেললে ডায়াবেটিস রোগ দেখা দেয়।

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ২০
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
গণিত
লসাগু ও গসাগু
পরীক্ষা শুরুঃ (৫ম ব্যাচ) শুরু ৫ মে, ২০২৬।
রুটিন দেখুন
পরীক্ষা – ৭
কোর্স নামঃ ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়)- হিসাববিজ্ঞান
টপিকসঃ
Financial Accounting: স্টকহোল্ডারদের মালিকানাস্বত্ব বা ইক্যুইটির হিসাবরক্ষণ
১২ মে, ২০২৬ থেকে পরীক্ষা শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions