সরাসরি মূল কন্টেন্টে যান

বৈশ্বিক ইতিহাস, ভূগোল

৪৪ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- দক্ষিণ প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের মধ্যবর্তী স্থানে অবস্থিত অস্ট্রেলিয়া (ওশেনিয়া) পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ।
-এটি ভৌগোলিকভাবে দক্ষিণ গোলার্ধে অবস্থিত এবং এর আয়তন ৮৫,২৫,৯৮৯ বর্গ কি.মি., যা পৃথিবীর মোট আয়তনের ৫.৮%।
-অস্ট্রেলিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪টি।

-আয়তনে বৃহত্তম মহাদেশ এশিয়ার আয়তন ৪৪৫৭৯০০০ বর্গ কি.মি.।
-এ মহাদেশের স্বাধীন দেশের সংখ্যা ৪৪টি।
-আয়তনে দ্বিতীয় আফ্রিকা, চতুর্থ দক্ষিণ আমেরিকা ও পঞ্চম ইউরোপ মহাদেশ।
ব্যাখ্যা (Explanation)
- "আল-কানুন ফি আল-তিব্ব" বা ইংরেজিতে "The Canon of Medicine" হলো মধ্যযুগের চিকিৎসা শাস্ত্রের একটি বিশ্বকোষ, যা বিখ্যাত পারস্যের মুসলিম বিজ্ঞানী ও দার্শনিক ইবনে সিনা (পশ্চিমা বিশ্বে Avicenna নামে পরিচিত) রচনা করেন।
- এই বইটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে একটি অপরিহার্য পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- ক্যালেডীয় সভ্যতা ইতিহাসে 'নতুন ব্যাবিলনীয় সভ্যতা' নামেও পরিচিত।
- ক্যালেডীয়সভ্যতার স্থপতি ছিলেন সম্রাট নেবুচাদনেজার।
- তিনি রানির জন্য এক মনোরম উদ্যান নির্মাণ করেন, যা ইতিহাসে 'ব্যাবিলনের শূন্য উদ্যান' (The Hanging Gardens of Babylon) নামে পরিচিত।
- এটি প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি। ক্যালডীয়রাই প্রথমে সপ্তাহকে ৭ দিনে ও প্রতিদিনকে ১২ ঘণ্টায বিভক্ত করে।
ব্যাখ্যা (Explanation)
প্রাচীন গ্রিসের অন্ধ মহাকবি হোমার রচিত পৃথিবীর অন্যতম প্রাচীন ও বিখ্যাত দুটি মহাকাব্য হলো 'ইলিয়াড' এবং 'ওডিসি'। তাই এখানে সঠিক উত্তর 'ইলিয়াড'।
- হোমার ছিলেন প্রাচীন গ্রিক ভাষার শ্রেষ্ঠ কবি, যার রচনা গ্রিক সভ্যতার ভিত্তি।
- অপশনে থাকা 'ইনিট' (Aeneid) মূলত রোমান কবি ভার্জিলের লেখা একটি মহাকাব্য।
- অন্যদিকে 'ইডিপাস' হলো প্রাচীন গ্রিসের বিখ্যাত নাট্যকার সফোক্লিসের লেখা একটি কালজয়ী ট্র্যাজেডি নাটক।
সোর্সঃ Basic View (New Edition)

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
সুনামি (Tsunami) একটি জাপানি শব্দ, যার অর্থ "বন্দরের ঢেউ" ।
সমুদ্রতলদেশে ভূমিকম্প বা টেকটোনিক প্লেটের স্থানচ্যুতির কারণে সাগরে যে প্রকাণ্ড ও ধ্বংসাত্মক ঢেউয়ের সৃষ্টি হয়, তাকে সুনামি বলে । এটি সাধারণত সমুদ্রের তলদেশে ভূমিকম্প হওয়ার পরেই ঘটে থাকে ।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
ব্যাখ্যা (Explanation)
⇒ সুয়েজ খাল মিসরে অবস্থিত একটি কৃত্রিম সামুদ্রিক খাল যা ১৮৬৯ সালে খনন করা হয়।
⇒ এই খালটি উত্তরে ভূমধ্যসাগর (Mediterranean Sea) এবং দক্ষিণে লোহিত সাগরকে (Red Sea) সংযুক্ত করেছে।
⇒ এই খাল খননের ফলে ইউরোপ থেকে এশিয়ায় আসার জন্য জাহাজগুলোকে আর পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে আসতে হয় না।
⇒ এর ফলে নৌপথের দূরত্ব ও সময় দুটোই অনেক কমে গেছে, যা বিশ্ব বাণিজ্যে বিপ্লব ঘটিয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৯০ সালের ৩ অক্টোবর (মাঝরাতে) পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে।
- পূর্ব জার্মানির জার্মান গণতান্ত্রিক প্রজাতন্ত্র (GDR) পশ্চিম জার্মানির ফেডারেল প্রজাতন্ত্রের (FRG) সাথে একীভূত হয়।
- একীভূত জার্মানি ফেডারেল প্রজাতন্ত্র (FRG) নামে পরিচিত হয়। বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয়।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
- ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকা ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করে।
- এই ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণাপত্রটি (Declaration of Independence) রচনা করেছিলেন টমাস জেফারসন।
- আমেরিকার ১৩টি উপনিবেশ একত্রিত হয়ে ব্রিটেনের বিরুদ্ধে এই স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল।
- যদিও ১৭৮৩ সালে 'প্যারিস চুক্তির' মাধ্যমে ব্রিটেন আনুষ্ঠানিকভাবে আমেরিকার স্বাধীনতা মেনে নেয়, তবুও ১৭৭৬ সালকেই আমেরিকার স্বাধীনতার জন্মসাল ধরা হয়।

ভুল অপশনগুলো কেন হল না:
১৭৮৭ সালে যুক্তরাষ্ট্রের সংবিধান রচিত হয়। ১৭৮৯ সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান কার্যকর হয়। ১৮৭৬ সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন, এটি স্বাধীনতার সাল নয়।
ব্যাখ্যা (Explanation)
নেপোলিয়ন বোনাপার্টকে নির্বাসনে পাঠানো হয়েছিল সেন্ট হেলেনা দ্বীপে। ১৮১৫ সালের ওয়াটারলু যুদ্ধে পরাজয়ের পর ব্রিটিশ সরকার তাকে দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এই দুর্গম দ্বীপে নির্বাসিত করে। সেখানে তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন
ব্যাখ্যা (Explanation)
 

দক্ষিণ গোলার্ধের ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এলাকায় প্রবাহিত শক্তিশালী বায়ু প্রবাহ গর্জনশীল চল্লিশা নামে পরিচিত। আবার ৪০ ডিগ্রি থেকে ৫০ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ পর্যন্ত এলাকাকেও গর্জনশীল চল্লিশা বা Roaring Forties বলে। সারা বছর ধরে পশ্চিম দিক থেকে প্রবল বায়ুপ্রবাহ এ এলাকার বৈশিষ্ট্য।

প্রাইমারি
ব্যাখ্যা (Explanation)
 

ডোভার প্রণালী (ইংরেজি: Strait of Dover) গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স তথা ইউরোপীয় মহাদেশীয় ভূখণ্ড থেকে বিচ্ছিন্নকারী সমুদ্রপ্রণালী। এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরের সংযোগসাধন করেছে। ফরাসিরা এটিকে কালে প্রণালী (ফরাসি: Pas-de-Calais; আ-ধ্ব-ব: [pɑdə kalɛ]) নামে ডাকে।

এই টপিকের সব প্রশ্ন ব্যাখ্যাসহ, ভুল-সঠিক-বুকমার্ক আলাদা করে রিভিশন — অ্যাপে।

ব্যাখ্যা (Explanation)
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কয়েক যুগ কেটে গেছে বড় ধরণের ভুমিকম্প আতঙ্কে ।বছরের পর বছর সেখানের মানুষেরা শুনে আসছে সেখানে যে কোন সময় ভূমিকম্প আসতে পারে ।এসব ভূমিকম্পই পরবর্তীতে Big one নামে পরিচিত ।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।