Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
কেরোসিন ও পেট্রলের মোট পরিমাণ = ৬০ লিটার
কেরোসিন ও পেট্রলের অনুপাত = ৭ : ৩
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ৩ = ১০
মিশ্রনে কেরোসিনের পরিমাণ = ৬০ এর $\frac{৭}{১০}$ লিটার = ৪২ লিটার
এবং পেট্রলের পরিমাণ = ৬০ এর $\frac{৩}{১০}$ লিটার = ১৮ লিটার
ধরি, ওই মিশ্রনে ক লিটার পেট্রল মিশালে অনুপাত ৩ : ৭ হবে।
প্রশ্নমতে,
৪২ : (১৮ + ক) = ৩ : ৭
বা, $\frac{৪২}{১৮ + ক} = \frac{৩}{৭}$
বা, ৩(১৮ + ক) = ৪২ $\times$ ৭ [আড়গুণন করে]
বা, ৫৪ + ৩ক = ২৯৪
বা, ৩ক = ২৯৪ - ৫৪
বা, ৩ক = ২৪০
বা, ক = $\frac{২৪০}{৩}$
$\therefore$ ক = ৮০
সুতরাং, ৮০ লিটার পেট্রল মিশাতে হবে।