১০ টি সংখ্যার যোগফল ৪৬২। এদের প্রথম চারটির গড় ৫২ এবং শেষ পাঁচটির গড় ৩৮। পঞ্চম সংখ্যাটি কত?

A ৫৭

B ৫৫

C ৬৪

D ৬০

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
১০ টি সংখ্যার যোগফল = ৪৬২
প্রথম ৪ টি সংখ্যার গড় = ৫২
∴ প্রথম ৪ টি সংখ্যার যোগফল = (৫২ × ৪) = ২০৮

আবার,
শেষ ৫ টি সংখ্যার গড় = ৩৮
∴ শেষ ৫ টি সংখ্যার যোগফল = (৩৮ × ৫) = ১৯০

সুতরাং, প্রথম ৪ টি এবং শেষ ৫ টি সংখ্যার মোট যোগফল = (২০৮ + ১৯০) = ৩৯৮
∴ ৫ম সংখ্যাটি = (১০ টি সংখ্যার যোগফল) - (৯ টি সংখ্যার যোগফল)
= (৪৬২ - ৩৯৮)
= ৬৪

বিকল্প পদ্ধতি (শর্টকাট):
পঞ্চম সংখ্যা = ১০টি সংখ্যার যোগফল - [(১ম ৪টির গড় × ৪) + (শেষ ৫টির গড় × ৫)]
= ৪৬২ - [(৫২ × ৪) + (৩৮ × ৫)]
= ৪৬২ - [২০৮ + ১৯০]
= ৪৬২ - ৩৯৮
= ৬৪
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions