একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল ২০২৫ বর্গমিটার। এর চারদিকে বেড়া দেয়া আছে। বেড়ার মোট দৈর্ঘ্য কত?
সমাধান
সঠিক উত্তর: Option A
দেওয়া আছে,
বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ২০২৫ বর্গমিটার
আমরা জানি, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √(ক্ষেত্রফল)
= √২০২৫ মিটার
= ৪৫ মিটার
বেড়ার মোট দৈর্ঘ্য হলো বাগানটির পরিসীমা।
বর্গাকার বাগানের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
= ৪ × ৪৫ মিটার
= ১৮০ মিটার