যেসব শব্দ কোনো শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, তাদের কী বলে?

A অনুসর্গ

B উপসর্গ

C প্রত্যয়

D বিভক্তি

Solution

Correct Answer: Option A

অনুসর্গ:
যেসব শব্দ বা অব্যয় কোনো শব্দের পরে আলাদাভাবে বসে শব্দটিকে বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্কিত করে বা বিভক্তির মতো কাজ করে, তাদের অনুসর্গ বা কর্মপ্রবচনীয় বলে।
যেমন: 'মাথার উপরে নীল আকাশ' - এখানে 'উপরে' শব্দটি অনুসর্গ হিসেবে ব্যবহৃত হয়ে সম্পর্ক স্থাপন করেছে।

অন্যান্য অপশনসমূহ:
উপসর্গ: যেসব অর্থহীন অব্যয় শব্দ বা শব্দাংশ ধাতু বা শব্দের আগে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে তাকে উপসর্গ বলে। যেমন: প্র, পরা, অপ ইত্যাদি।
প্রত্যয়: শব্দ বা ধাতুর শেষে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, তাদের প্রত্যয় বলে। যেমন: ঢাকা + আই = ঢাকাই।
বিভক্তি: বাক্যের পদগুলোর মধ্যে অন্বয় বা সম্পর্ক স্থাপনের জন্য শব্দের শেষে যেসব বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়, তাদের বিভক্তি বলে। যেমন: এ, য়, তে, কে, রে ইত্যাদি।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ৮০
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ২৮
বাংলা: ২৫
ইংরেজি: ২৫
গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০
সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions