মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ কোনটি?

A প্রিয়যোদ্ধা প্রিয়তম

B নেকড়ে অরণ্য

C বন্দী শিবির থেকে

D নিষিদ্ধ লোবান

Solution

Correct Answer: Option C

- মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত শামসুর রাহমানের বিখ্যাত কাব্যগ্রন্থ হলো 'বন্দী শিবির থেকে' (১৯৭২)।
- এই কাব্যগ্রন্থের প্রতিটি কবিতায় স্বাধীনতা যুদ্ধকালীন বাঙালির আবেগ, বেদনা ও স্বাধীনতার প্রত্যাশা মূর্ত হয়ে উঠেছে।
- এই কাব্যের অত্যন্ত জনপ্রিয় ও উল্লেখযোগ্য কবিতাগুলো হলো— ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’, ‘স্বাধীনতা তুমি’ ও ‘রক্তাক্ত প্রান্তরে’।
- অপশনে থাকা অন্য তিনটি গ্রন্থ মূলত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস, কাব্যগ্রন্থ নয়।
- 'নেকড়ে অরণ্য' শওকত ওসমানের লেখা একটি বিখ্যাত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- 'নিষিদ্ধ লোবান' সৈয়দ শামসুল হকের লেখা বহুল পঠিত একটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- 'প্রিয়যোদ্ধা প্রিয়তম' হলো হারুন হাবীবের লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস।
- আরো কয়েকটি উল্লেখযোগ্য মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যগ্রন্থ হলো: ‘আর্তনাদে বিবর্ণ’ (ড. মযহারুল ইসলাম), ‘যখন উদ্যত সঙ্গীন’ (হাসান হাফিজুর রহমান) এবং ‘আমার প্রতিদিনের শব্দ’ (সৈয়দ আলী আহসান)।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা - ১৩
কোর্স নামঃ ১৯তম নিবন্ধন (প্রভাষক): গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
টপিকসঃ
আধুনিক প্রযুক্তি ও সাম্প্রতিক উন্নয়ন:
গ্রন্থাগার বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নয়ন, ই-লাইব্রেরি ও ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা।
পরীক্ষা শুরুঃ ২৫ জুলাই, ২০২৬
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions