সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে সাধারণত কত সময় লাগে?
সমাধান
সঠিক উত্তর: Option D
সূর্যের আলো পৃথিবীতে পৌছাতে কত সময় লাগে?
এক কথায় বলতে গেলে ৮ মিনিট ২০ সেকেন্ড সময় লাগে।
অর্থাৎ বলাই যায় যদি সূর্য কোন কারণে অদৃশ্য হয়ে যায় আপনার বুঝতে ৮ মিনিট সময় লেগেই যাবে।
কিভাবে?
সূর্য থেকে পৃথিবীর কক্ষপথের দূরত্ব প্রায় ১৫০ মিলিয়ন কিলোমিটার।
আর আলোর বেগ ৩০০,০০০।
এখন,
s=vt
বা, t=s/v
মান বসিয়ে হিসাব করলে ৫০০ সেকেন্ড অর্থাৎ ৮ মিনিট ২০ সেকেন্ড পাওয়া যাবে। এটা একটা গড় ফল। মনে রাখতে হবে,পৃথিবী সূর্যকে একটি উপবৃত্তাকার পথে ঘোরে যার দূরত্ব ১৪৭ মিলিয়ন কি.মি. থেকে ১৫২ মিলিয়ন কি.মি. পর্যন্ত হয়। সেই হিসাবে কাছাকাছি দূরত্ব ৪৯০ সেকেন্ডের মত আর সর্বাধিক দূরত্ব ৫০৭ সেকেন্ডের মত লাগে।