একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ । এর ক্ষেত্রফল ২১৬ বর্গ মিটার হলে, তার পরিসীমা কত ?

A ৫০

B ৬০

C ৮০

D কোনোটিই নয়

Solution

Correct Answer: Option B

মনে করি,
আয়তাকার ঘরটির বিস্তার = ক মিটার
যেহেতু দৈর্ঘ্য বিস্তারের দেড়গুণ, তাই দৈর্ঘ্য = ১.৫ক মিটার

আমরা জানি,
আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × বিস্তার

প্রশ্নমতে,
১.৫ক × ক = ২১৬
বা, ১.৫ক² = ২১৬
বা, ক² = ২১৬ ÷ ১.৫
বা, ক² = ১৪৪
বা, ক = ১২

সুতরাং,
বিস্তার = ১২ মিটার
এবং দৈর্ঘ্য = (১.৫ × ১২) মিটার = ১৮ মিটার

আমরা জানি,
পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + বিস্তার)
= ২ × (১৮ + ১২) মিটার
= ২ × ৩০ মিটার
= ৬০ মিটার

অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
পরীক্ষা – ১১২
কোর্স নামঃ ১৯ তম শিক্ষক নিবন্ধন - লেকচারশীট ভিত্তিক।
টপিকসঃ
সাধারণ জ্ঞান – বাংলাদেশ
বাংলাদেশের জাতিগোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২। বাংলাদেশের খেলাধুলা বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি বাংলার সংগীত
পরীক্ষা শুরুঃ ৩য় ব্যাচ শুরু ৫ নভেম্বর, ২০২৫।
রুটিন দেখুন
পরীক্ষা – ৩৮
কোর্স নামঃ প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
বাংলা: বানান
ইংরেজি: Literary Terms
গণিত: স্থানাঙ্ক জ্যামিতি, সমস্যা সমাধান
সাধারণ জ্ঞান: শিল্প-বাণিজ্য
৫ ফেব্রুয়ারি থেকে শুরু।
রুটিন দেখুন

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions