সরাসরি মূল কন্টেন্টে যান

আন্তর্জাতিক প্রকল্প

২৫ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
• এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB) গঠনের চুক্তি স্বাক্ষরিত হয় ২০১৫ সালে এবং চুক্তিটি কার্যকর হয় ২৫ ডিসেম্বর ২০১৫ তারিখে।
• তবে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে তার অপারেশন বা কার্যক্রম শুরু করে ১৬ জানুয়ারি, ২০১৬ তারিখে।
• এর সদর দপ্তর চীনের বেইজিং-এ অবস্থিত এবং এশিয়া ও এর বাইরের দেশগুলোর ভৌত অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করাই এর মূল লক্ষ্য।
ব্যাখ্যা (Explanation)
- নীল নদে নির্মিত আফ্রিকার সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধটির নাম হলো গ্র্যান্ড ইথিওপিয়ান রেনেসাঁ ড্যাম (Grand Ethiopian Renaissance Dam বা GERD)।
- এটি ইথিওপিয়ার বেনিশানগুল-গুমুজ অঞ্চলে, নীল নদীর প্রধান উপনদী ব্লু নাইলে নির্মিত হয়েছে।
- ২০১১ সালে নির্মাণ শুরু হওয়া এই ড্যামটি ১.৮ কিলোমিটার চওড়া ও ১৪৫ মিটার উঁচু, এবং সম্পূর্ণ হলে ৭৪ বিলিয়ন ঘনমিটার পানি ধারণ করতে পারে।
- এর বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৫,০০০ মেগাওয়াটেরও বেশি, যা আফ্রিকার মধ্যে সর্ববৃহৎ এবং বিশ্বের অন্যতম বৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প।
- ইথিওপিয়া দেশের বিদ্যুৎ চাহিদা পূরণ ও প্রতিবেশী দেশগুলোতে বিদ্যুৎ রপ্তানির জন্য এই ড্যাম অত্যন্ত গুরুত্বপূর্ণ।
- তবে, নীল নদীর পানিবণ্টন নিয়ে মিশর ও সুদানের সঙ্গে এই ড্যামকে ঘিরে দীর্ঘদিন ধরে কূটনৈতিক টানাপোড়েন চলছে।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
-চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিং পিং Belt and Road Initiative চালু করেন ২০১৩ সালে। 
-এই প্রকল্পের এখন পর্যন্ত ১২৬ টি দেশ ও ২৯ টি সংস্থা যুক্ত হয়েছে ।
 
-নিউ সিল্ক রুট হচ্ছে প্রাচীন সিল্ক রুটের নতুন সংস্করণ। 
-এটি চীন থেকে পূর্ব-পশ্চিম-দক্ষিণ এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের সাথে সড়ক ও নৌপথে বিস্তৃত একটি যোগাযোগ নেটওয়ার্ক। 
-প্রাচীন এই বাণিজ্য রুট খ্রিস্টপূর্ব প্রথম শতকে গড়ে ওঠে চীনের হান রাজবংশের আমলে; আর দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে এটি বন্ধ হয়ে যায়।
-চীনের বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিং ২০১৩ সালে মধ্য এশিয়া ভ্রমণকালে সিল্ক রোড ইকোনমিক বেল্ট (এসআরইবি) ও একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (এমএসআর) নির্মাণের ঘোষণা দেন। 
-প্রথমদিকে এই যৌথ প্রকল্পের নামকরণ করা হয় ওয়ান বেল্ট, ওয়ান রোড (ওবিওআর)। 
-২০১৬ সালে ওবিওআর এর নাম পরিবর্তন করে ‘দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ (বিআরআই) রাখা হয়।
ব্যাখ্যা (Explanation)
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।
- ২০৩০ সালের মধ্যে SDG Target-এ দেয়া Maternal Mortaliy rate ৭০ শতাংশ কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
ব্যাখ্যা (Explanation)
- আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাংলাদেশের একটি বিশ্ব ভাষার গবেষণা প্রতিষ্ঠান।
- ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমী ভবনের পাশেই ১.০৩ একর জায়গা জুড়ে ভবনটির অবস্থান।
- ২০০১ খ্রিস্টাব্দের ১৫ মার্চ তৎকালীন প্রধানমন্ত্রী জাতিসংঘের মহাসচিব কফি আনানের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শুরুতে ১২ তলা ভবনের উল্লেখ থাকলেও প্রাথমিকভাবে ৫ তলা নির্মাণের পরিকল্পনা নেয়া হয়; তাতে একটি মিলনায়তন, চারটি সম্মেলন কক্ষ, কম্পিউটার ল্যাব, জাদুঘর, আর্কাইভ, ভাষা প্রশিক্ষণের জন্য ১০টি শ্রেণীকক্ষসহ প্রয়োজনীয় অফিসকক্ষের ব্যবস্থা রাখা হয়।
- এরপর সরকার বদলের পরে ভবনের নির্মাণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
- ২০০৪ খ্রিস্টাব্দের শেষ দিকে সরকার প্রকল্প সংশোধন করে নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেয়।
- সংশোধিত প্রকল্পের অধীনে ৩ তলা পর্যন্ত ভবন নির্মাণ শেষ হয় ২০১০ খ্রিস্টাব্দে।
- সে বছর ২১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনটির উদ্বোধন করেন।
- ভিত্তিপ্রস্থর স্থাপনের ৯ বছর পর ভবনটি উদ্বোধন করা হয়।
ব্যাখ্যা (Explanation)
- সালওয়া খালটি ছিল একটি প্রস্তাবিত শিপিং রুট এবং কাতারের সাথে সৌদি আরবের সীমান্ত বরাবর পর্যটন প্রকল্প , যা কার্যকরভাবে পরবর্তীটিকে একটি দ্বীপে পরিণত করেছে ।
- খালটি সৌদি আরব ও কাতার সীমান্তের দক্ষিণে হবে।
ব্যাখ্যা (Explanation)
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় যা ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।
এসডিজির লক্ষ্যসমূহ হলো:
- প্রথম : দারিদ্র্য নির্মূল
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা
- পঞ্চম : লিঙ্গ সমতা
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি
- অষ্টম : উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান
- পঞ্চদশ : স্থলভাগের জীবন
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

(তথ্যসূত্র: SDG ওয়েবসাইট)
ব্যাখ্যা (Explanation)
নর্ড স্ট্রিম ২ হলো বাল্টিক সাগরের মধ্য দিয়ে রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত 1,234 কিলোমিটার দীর্ঘ (767 মাইল) প্রাকৃতিক গ্যাস পাইপলাইন।
- নর্ড স্ট্রিম ১- এর অনুরূপ রুট অনুসরণ করে 2011 সালে পাইপলাইনের নির্মাণ শুরু হয়েছিল।
- 2015 সালে চালু হওয়া নর্ড স্ট্রিম 2 পাইপলাইনটি বাল্টিক সাগরের মাধ্যমে সরাসরি রাশিয়া এবং জার্মানির সাথে সংযোগ স্থাপন করে।
- দীর্ঘ আইনি লড়াইয়ের বিলম্বের কারণে নির্মাণে বেশ কয়েক বছর লেগেছে।
- নর্ড স্ট্রিম ২- এর অল্প কিছু জ্বালানি প্রকল্প নিয়ে বিতর্ক হয়েছে।
- পাইপলাইনের মালিক গাজপ্রম।
- এটি একটি রাশিয়ান রাষ্ট্র-নিয়ন্ত্রিত কোম্পানি।
- গ্যাস আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এটি প্রয়োজন।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- অপারেশন 'রেস্টোর হোপ' ছিল ১৯৯২ সালের ডিসেম্বর থেকে ১৯৯৩ সালের মে পর্যন্ত সোমালিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত একটি সামরিক অভিযান। এই অভিযানের উদ্দেশ্য ছিল সোমালিয়ায় মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করা।
ব্যাখ্যা (Explanation)
-অরবিস ইন্টারন্যাশনাল হলো একটি বেসরকারি দাতব্য উড়ন্ত চক্ষু হাসপাতাল। এটি ১৯৮২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়।
-১৯৮২ সালের মে মাসে অরবিসের প্লেন প্রথম পানামায় ল্যান্ড করে। ১৯৮৫ সালে অরবিস বাংলাদেশে আসে এবং ১৯৯৯ সালে ঢাকায় স্থায়ী শাখা চালু করে।
-বাংলাদেশে চক্ষু চিকিৎসকদের নিয়ে ৪,০০০ প্রশিক্ষণ কর্মাশালা আয়োজন করার পাশাপাশি অরবিস প্রায় ২৪,০০০ বাংলাদেশির চোখের অপারেশন করে।
-বর্তমানে অরবিস বিশ্বের ৯০ টি দেশে কাজ করছে। উৎসঃ অরবিস ইন্টারন্যাশনাল
ব্যাখ্যা (Explanation)
-অক্সফাম ইন্টারন্যাশনাল একটি বহুজাতিক এনজিও কনফেডারেশন।
-Oxford Committee for Famine Relief (Oxfam) ১৯৪২ সালে যুক্তরাজ্যে গঠিত হলেও ১৯৯৫ সালে বিশ্বের বিভিন্ন দেশের ১৯টি বেসরকারি স্বাধীন দাতব্য প্রতিষ্ঠানের সমন্বয়ে অক্সফাম ইন্টারন্যাশনাল গঠিত হয় যা একটি কনফেডারেশন।
-বর্তমানে এর সদরদপ্তর কেনিয়ার নাইরোবি শহরে অবস্থিত।
-অক্সফাম বিশ্বের ৯০টির অধিক দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করছে। উৎসঃ অক্সফাম ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
PRSP বা Poverty Reduction Strategy Papers দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ১৯৯৯ সালে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের উদ্যোগে উন্নয়নশীল দেশগুলোর দারিদ্র্যের পরিমাণ ২০১৫ সালের মধ্যে অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ।
ব্যাখ্যা (Explanation)
-দীর্ঘমেয়াদী টেকসই উন্নয়নের ভিত্তিতে নীতিমালা তৈরি করতে সিটি কাউন্সিলগুলিকে গাইড করার জন্য, সরঞ্জামগুলি ডেকে আনা হয়েছে এজেন্ডা 21। এই সরঞ্জামগুলি ১৯৯২ সালে রিও ডি জেনেরিও (ব্রাজিল) এ জাতিসঙ্ঘ দ্বারা আয়োজিত পরিবেশ ও টেকসই বিকাশের উপর বিশ্বকাপে তৈরি হয়েছিল, যা আর্থ সামিট নামেও পরিচিত।
ব্যাখ্যা (Explanation)
- ভৌগোলিক তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থাকে সংক্ষেপে বলা হয় জিআইএস (GIS- Geographic Information System)। 
- এটি কম্পিউটারের মাধ্যমে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণ ব্যবস্থা যার মধ্য দিয়ে ভৌগোলিক তথ্যগুলোর সংরক্ষন, বিশ্লেষণ ও ব্যবস্থাপনার মাধ্যমে স্থানিক ও পারিসরিক সমস্যা চিহ্নিতকরণ, মানচিত্রায়ণ ও ভবিষ্যৎ পরিকল্পনা তৈরিতে সহায়তা করে থাকে। 
- রজার টমলিনসন সর্বপ্রথম ১৯৬৮ সালে জিআইএস কথাটি ব্যবহার করেন। এজন্য তাকে জিআইএসের জনক বলা হয়।
ব্যাখ্যা (Explanation)
১৯৯৩ সালে রাসায়নিক অস্ত্র কনভেনশন (Chemical Weapons Convention) স্বাক্ষরিত হয়।
এ চুক্তিতে রাসায়নিক অস্ত্রের উন্নয়ন ,উৎপাদান, মজুদ ও ব্যবহার নিষিদ্ধ করা ও এসব ধ্বংস করার ব্যবস্থা রয়েছে।
এই চুক্তি ১৯৯৭ সালে থেকে কার্যকর করা হয়েছে।
ব্যাখ্যা (Explanation)
জাতিসংঘের শিশু অধিকার সনদ (সাধারণত সংক্ষেপে সিআরসি বা ইউএনসিআরসি) একটি আন্তর্জাতিক 
মানবাধিকার চুক্তি যা শিশুদের নাগরিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, স্বাস্থ্য এবং সাংস্কৃতিক অধিকার নির্ধারণ করে।
 
এ লক্ষ্যে ১৯১টি রাষ্ট্র কর্তৃক অনুসমর্থিত হয়ে ১৯৮৯ সালের ২০ নভেম্বর সর্বসম্মতক্রমে গৃহীত হয় জাতিসংঘ শিশু অধিকার সনদ। 
ব্যাখ্যা (Explanation)
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) হলো ভবিষ্যত আন্তর্জাতিক উন্নয়ন সংক্রান্ত একগুচ্ছ লক্ষ্যমাত্রা। জাতিসংঘ লক্ষ্যগুলো প্রণয়ন করেছে । SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা,৪৭ টি সূচক ও ১৬৯টি সুনির্দিষ্ট বা সহযোগী লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে । ১৭ টি লক্ষ্যমাত্রা হলোঃ
- দারিদ্র্য বিমোচন,
- ক্ষুধা মুক্তি.
- সু স্বাস্থ্য .
- মানসম্মত শিক্ষা,
- লিঙ্গ সমতা নবায়নযোগ্য ও ব্যয়সাধ্য জ্বালানি ,
- কর্মসংস্হান ও অর্থনীতি,
- উদ্ভাবন ও উন্নত অবকাঠামো ,
- বৈষম্য হ্রাস,
- টেকসই নগর ও সম্প্রদায়,
- সম্পদের দায়িত্বপূর্ণ ব্যবহার,
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ,
- টেকসই মহাসাগর,
- ভূমির টেকসই ব্যবহার,
- শান্তি, ন্যায়বিচার ও কার্যকর প্রতিষ্ঠান,
- টেকসই উন্নয়নের জন্য অংশীদারত্ব।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)

-মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটা প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে। ২০০১ সালের নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ. বুশ ঘোষণা করেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটা প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করবে। বুশের যুক্তি ছিল যে কিয়োটা প্রটোকল একটি "অন্যায়" চুক্তি যা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে ক্ষতি করবে।

-কিয়োটা প্রটোকল হল ১৯৯৭ সালের একটি আন্তর্জাতিক চুক্তি যা গ্রিনহাউস গ্যাসের নির্গমন হ্রাস করার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রটোকলটি ২০০৫ সালে কার্যকর হয়েছিল এবং বর্তমানে ১৯৫টি দেশ দ্বারা অনুমোদিত হয়েছে।

-মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটা প্রটোকল থেকে নিজেকে প্রত্যাহার করার একমাত্র দেশ। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহার কিয়োটা প্রটোকলের কার্যকরতাকে হ্রাস করেছে।

ব্যাখ্যা (Explanation)
জীববৈচিত্র কনভেনশন বা Convention On Biological Diversity (CBD) স্বাক্ষরিত হয় ০৫ জুন ১৯৯২ সালে ব্রাজিলের রিওডিজেনেরিওতে ।এর লক্ষ্য বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষন করা।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- Sustainable Development Goals (SDGs) হলো টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা যা Millennium Development Goals (MDGs) এর স্থলে প্রতিস্থাপন করা হয়।
- ২০১৫ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনে "Transforming our world: The 2030 Agenda for Sustainable development' শিরোনামের একটি কর্মসূচি গৃহীত হয়, যা SDGs নামে পরিচিত।
- SDGs এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত। এতে মোট ১৭টি লক্ষ্যমাত্রা ও ১৬৯টি সুনির্দিষ্ট লক্ষ্য অন্তর্ভুক্ত রয়েছে।

এসডিজির ১৭ লক্ষ্যসমূহ হলো: 
- প্রথম : দারিদ্র্য নির্মূল 
- দ্বিতীয় : ক্ষুধামুক্তি
- তৃতীয় : সুস্বাস্থ্য
- চতুর্থ : মানসম্মত শিক্ষা 
- পঞ্চম : লিঙ্গ সমতা 
- ষষ্ঠ : বিশুদ্ধ পানি ও স্যানিটেশন 
- সপ্তম : সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি 
- অষ্টম : কর্মসংস্থান ও অর্থনীতি 
- নবম : শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো 
- দশম : বৈষম্য হ্রাস
- একাদশ : টেকসই শহর ও জনগণ 
- দ্বাদশ : পরিমিত ভোগ ও উৎপাদন 
- ত্রয়োদশ : জলবায়ু বিষয়ে পদক্ষেপ 
- চতুর্দশ : সামুদ্রিক বাস্তুসংস্থান 
- পঞ্চদশ : স্থলভাগের জীবন 
- ষোড়শ : শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- সপ্তদশ : অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে সড়ক যোগাযোগ চুক্তি, যা বিবিআইএন মোটর ভেহিকেল অ্যাগ্রিমেন্ট (BBIN MVA) নামে পরিচিত।
- এটি ২০১৫ সালের ১৫ জুন ভুটানের রাজধানী থিম্পুতে স্বাক্ষরিত হয়।
- এই চুক্তির উদ্দেশ্য ছিল চার দেশের মধ্যে যাত্রী, ব্যক্তিগত এবং পণ্যবাহী যানবাহনের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।
ব্যাখ্যা (Explanation)
মাদক উৎপাদন ও চোরাচালানের পথ হিসেবে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানকে একত্রে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট। এই অঞ্চল বাংলাদেশের পশ্চিমে। আর গোল্ডেন ওয়েজ হচ্ছে ভারতের হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশ। এই অংশ বাংলাদেশের উত্তরে অবস্থিত।
ব্যাখ্যা (Explanation)
- আন্তর্জাতিক তারিখ রেখা (International Date Line) হলো পৃথিবীর একটি কল্পিত রেখা, যা ১৮০° দ্রাঘিমা রেখা বরাবর অবস্থিত।
- এই রেখাটি প্রধানত প্রশান্ত মহাসাগর এলাকা দিয়ে অতিক্রম করে এবং সময় ও তারিখ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যখন কেউ এই রেখা পার হয়:
- পূর্ব থেকে পশ্চিমে গেলে একদিন বাড়ে,
- আর পশ্চিম থেকে পূর্বে গেলে একদিন কমে।

এই রেখাটি কিছু স্থানে স্থলভাগ বা দ্বীপসমূহের সময়জোন মেনে বাঁকানো হয়েছে যাতে কোনো দেশ বা দ্বীপদলকে দুই দিন বিভক্ত করতে না হয়।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।