সরাসরি মূল কন্টেন্টে যান

বাংলাদেশের চুক্তি

২৯ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- TRIPS হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা বাণিজ্য সম্পর্কিত মেধাস্বত্বের (Intellectual Property) বিভিন্ন দিক নিয়ে কাজ করে।
- এটি বিশ্ব বাণিজ্য সংস্থার (WTO) অধীনে ১৯৯৫ সালে কার্যকর হয়।
- TRIPS চুক্তি মেধাস্বত্বের সুরক্ষা এবং প্রয়োগের জন্য একটি মান নির্ধারণ করে, যা পণ্য ও সেবার আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ব্যাখ্যা (Explanation)
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ সম্পর্কিত চুক্তি (টিপিএনডব্লিউ) স্বাক্ষরকারী দেশগুলোর জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার, বিকাশ, পরীক্ষা, উৎপাদন, মজুদকরণ, কেন্দ্র স্থাপন, স্থানান্তর এবং হুমকি দেওয়া নিষিদ্ধ করতে এটিই হচ্ছে প্রথম আন্তর্জাতিক চুক্তি। ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর চুক্তি সাক্ষরের জন্য উন্মুক্ত করা হয়।

চুক্তিটি এ পর্যন্ত ৯৪টি দেশ স্বাক্ষর করেছে ।

জাতিসংঘ মহাসচিবের কাছে ২০২০ সালের ২৪ অক্টোবর ৫০তম অনুসমর্থনকারী দেশ হিসেবে হন্ডুরাসের দলিলাদি জমা দেওয়ার ৯০ দিন পর ২২ জানুয়ারি ২০২১ থেকে চুক্তিটি কার্যকর হলো।

অস্ট্রিয়া, ব্রাজিল, কোস্টারিকা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, মেক্সিকো, নাইজেরিয়া নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও থাইল্যান্ডের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর দিল্লির হায়দারাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন ।
- এটি চুক্তিটি ছিল বাংলাদেশকে ন্যূনতম পানি সরবরাহের গ্যারান্টি সহ ৩০ বছরের পানিবণ্টন চুক্তি ।
- চুক্তিতে নির্ধারিত হয় যে ,উভয় পক্ষের সম্মতিক্রমে গৃহীত ফর্মুলা মোতাবেক ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত সময়ে দু'দেশের মধ্যে গঙ্গার পানি ভাগাভাগি হবে এবং ভারত নদীটির জলপ্রবাহের মাত্রা গত ৪০ বছরের গড় মাত্রায় বোজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবে ।
- যে কোন সংকটের সময় বাংলাদেশকে ৩৫,০০০ কিউসেক জল সরবরাহ করার গ্যারান্টি দেওয়া হয় ।
ব্যাখ্যা (Explanation)
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনীর মাধ্যমে ২৩ নভেম্বর ১৯৭৪ এ বাংলাদেশের জাতীয় সংসদে ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত স্থলসীমান্ত চুক্তি পাস হয়।
ব্যাখ্যা (Explanation)
- উভয় দেশ ৫ নভেম্বর ১৯৭৭ সালে একটি চুক্তি করে। চুক্তি অনুসারে বাংলাদেশ ও ভারত পরবর্তি পাঁচ বছরের (১৯৭৮-৮২) জন্য শুষ্ক মৌসুমে গঙ্গার পানি ভাগ করে নেবে।
- ১৯৮২ এর অক্টোবরে উভয় দেশ ১৯৮৩ ও ১৯৮৪ সালে পানি বণ্টনের একটি চুক্তি করে।
- নভেম্বর ১৯৮৫ সালে আরও তিন (১৯৮৬-৮৮) বছরের জন্য পানি বণ্টনের চুক্তি হয়।
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশ বনাম ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলা হয় নেদারল্যান্ডস এ অবস্থিত স্থায়ী সালিশি আদালতে (Permanent Court of Arbitration-PCA)। এই সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয় ২০১৪ সালের ৮ জুলাই। বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্রসীমা বিরোধ ছিল ২৫,৬০২ বর্গকিলোমিটার। এই মামলার রায়ে বাংলাদেশ পায় ১৯,৪৬৭ বর্গকিলোমিটার।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
দেওয়া আছে,
ভারতের কাছ থেকে বাংলাদেশ পেয়েছে = $111$টি ছিটমহল
বাংলাদেশের কাছ থেকে ভারত পেয়েছে = $51$ টি ছিটমহল

ভারত থেকে বাংলাদেশে স্থানান্তরিত ১১১টি ছিটমহলের মোট আয়তন = $17,160.63$ একর
বাংলাদেশ থেকে ভারতে স্থানান্তরিত ৫১টি ছিটমহলের মোট আয়তন = $7,110.02$ একর

এখন, বাংলাদেশ মোট বাড়তি জমি পেল = (ভারতের থেকে প্রাপ্ত জমির পরিমাণ - বাংলাদেশকে দেওয়া জমির পরিমাণ)
= $(17,160.63 - 7,110.02)$ একর
= $10,050.61$ একর

বি:দ্র: মূল হিসেব অনুযায়ী সঠিক উত্তর ১০,০৫০.৬১ একর। তবে অপশনগুলোর মধ্যে ১০,০৪১ একর সংখ্যাটি সঠিক মানের সবচেয়ে কাছাকাছি হওয়ায় এটিকেই সঠিক উত্তর হিসেবে ধরা হয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষাতে এই তথ্যের সামান্য হেরফের দেখা যায়, তবে ১০,০৫০ থেকে ১০,০৬০ এর মধ্যবর্তী মানটিই গ্রহণযোগ্য। সরকারি গেজেট অনুযায়ী সঠিক তথ্য ১০,০৫০.৬১ একর।

শর্টকাট টেকনিক:
পরীক্ষার হলে সহজে মনে রাখার জন্য নিচের তথ্যটি দেখুন:

সহজ বিয়োগ পদ্ধতি:
ভারত দিল: ১৭ হাজার (প্রায়)
বাংলাদেশ দিল: ৭ হাজার (প্রায়)
লাভ হলো: $(17 - 7)$ = ১০ হাজার একর (প্রায়)।

অপশনে ১০ হাজারের আশেপাশের সংখ্যাটিই উত্তর হবে। এখানে ১০,০৪১ সঠিক উত্তর।
ব্যাখ্যা (Explanation)
জীব বৈচিত্র কনভেনশন (CBD) এর পূর্ণরূপ Convention On Biological Diversity, ১৯৯২ সালের ৫ জুন ব্রাজিলের রিওডিজেনেরিওতে বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষণের লক্ষে চুক্তি স্বাক্ষরিত হয়। এটি কার্যকর হয় ১৯৯৩ সালে। বাংলাদেশ ১৯৯২ সালে স্বাক্ষর করে ও ১৯৯৪ সালে অনুমোদন দেয়।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
 বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা,মিজোরাম এবং মিয়ানমার। দক্ষিনে বঙ্গপোসাগর এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ।
- বাংলাদেশের সর্বমোট ৫১৩৮ কিলোমিটার সীমারেখা রয়েছে।
- বাংলাদেশের সর্বমোট স্থলসীমা ৪৪২৭ কিলোমিটার।
- বাংলাদেশের উপকূলের দৈর্ঘ্য ৭১১ কিলোমিটার।
- বাংলাদেশ ও মিয়ানমারের সীমারেখার দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার।
- বাংলাদেশ ও ভারতের সীমারেখার দৈর্ঘ্য ৪১৫৬ কিলোমিটার।
ব্যাখ্যা (Explanation)
• বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে এক নতুন ইতিহাস হলো স্থল সীমান্ত চুক্তি পাস।
• ৭ মে,২০১৫ ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিলটি পাস হয়।
• বিলের পক্ষে ৩৩১ ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি।
• এর আগে ৬ মে,২০১৫ রাজ্যসভায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা স্থল সীমান্ত বিলটি সর্বসম্মতক্রমে (১১৯তম সাংবিধানিক সংশোধনী) পাস হয়।
• ভুল সংশোধন করে বাংলাদেশ ও ভারত স্থলসীমান্ত সংবিধান সংশোধনী বিল ১১মে ২০১৫ এ  পুনরায় ভারতের রাজ্যসভায় সর্বসম্মতভাবে পাস হয়েছে ।
• বিলের পক্ষে ১৮১টি ভোট পড়ে। বিপক্ষে কোন ভোট পড়েনি। 
• করতালির মধ্য দিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বিলটি পাসের প্রস্তাব করেন। 
• ইতোপূর্বে রাজ্যসভায় পাস হয়ে যাওয়া বিলটিকে ভারতের ১১৯তম সংবিধান সংশোধনী বিল বলা হলেও আসলে এটি ছিলো ১০০তম সংবিধান সংশোধনী বিল। 
• বিলের ক্রমিক সংখ্যা ১১৯ ছিলো।
বিসিএস
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
⇒ সঠিক উত্তর: ১৯৭২ সালের ১৯ মার্চ। 
⇒ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব দৃঢ় করার লক্ষ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।
⇒ চুক্তিটি স্বাক্ষরিত হয় ঢাকার শেরেবাংলা নগরে। এতে স্বাক্ষর করেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
⇒ এটি ২৫ বছর মেয়াদী একটি চুক্তি ছিল, যার মূল উদ্দেশ্য ছিল শান্তি, নিরাপত্তা এবং উন্নয়ন।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

ব্যাখ্যা (Explanation)
• CTBT- Comprehensive Test Ban Treaty বা পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি।
• এ চুক্তির মাধ্যমে পারমাণবিক অস্ত্রের পরীক্ষামূলক বিস্ফোরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
• সিটিবিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় ১৯৯৬ সালের ২৪ সেপ্টেম্বর।
• বাংলাদেশে ১৯৯৬ সালের ২৪ অক্টোবর ১২৯তম দেশ হিসেবে সিটিবিটিতে স্বাক্ষর করে।
• স্বাক্ষরের পর এটি র‌্যাটিফাই বা অনুসমর্থনের প্রয়োজন হয়।
• বাংলাদেশ ২০০০ সালের ৮ মার্চ ২৮তম ও দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে এটি অনুমোদন করে।
Job Solutions
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা বাঁধের কার্যক্রম শুরু হয় ১৯৭৫ সালের ২১ এপ্রিল থেকে।
- এই বাঁধটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত।
- ফারাক্কা বাঁধ নির্মাণের মূল উদ্দেশ্য ছিল কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা এবং হুগলি নদীতে পলি জমা রোধ করা।
- প্রায় ২২৪০ মিটার (৭৩৫০ ফুট) দৈর্ঘ্য বিশিষ্ট এই বাঁধটির নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৯৬১ সালে।
- এই বাঁধ নির্মাণে প্রায় ১৫৬ কোটি রুপি খরচ হয়েছিল।
- ১৯৭৪ সালে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত মুজিব-ইন্দিরা চুক্তির মাধ্যমে এই বাঁধ চালুর বিষয়ে সমঝোতা হয়েছিল।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।