সরাসরি মূল কন্টেন্টে যান

ঐতিহাসিক স্থান

২৫ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
- সলঙ্গা বিদ্রোহ ১৯২২ সালের ২৭ জানুয়ারি তৎকালীন পাবনা জেলার সিরাজগঞ্জ মহকুমার সলঙ্গা হাটে সংঘটিত হয়।
- এই বিদ্রোহের নেতৃত্ব দেন মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশ।
- ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে স্বদেশি আন্দোলনের অংশ হিসেবে এই বিদ্রোহ ঘটে।
- ব্রিটিশ পুলিশ বিক্ষোভকারীদের ওপর গুলি চালায়, এতে প্রায় ১২০০ জন নিহত এবং ৪০০০ জনের বেশি আহত হয়।
- এই হত্যাকাণ্ডকে "বাংলার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড" হিসেবেও বিবেচনা করা হয়।
- সলঙ্গা হাট ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এবং এই বিদ্রোহের মাধ্যমে ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে জনসাধারণের প্রতিরোধের ইতিহাসে একটি মাইলফলক গড়ে ওঠে
ব্যাখ্যা (Explanation)
কুসুম্বা মসজিদ সম্পর্কিত তথ্যসমূহ:
- এটি নওগাঁ জেলার মান্দা উপজেলায় অবস্থিত একটি প্রাচীন ঐতিহাসিক স্থাপত্য ।
- মসজিদটি বাংলায় সুলতানি শাসন আমলে (১৫৫৮-১৫৫৯ খ্রিষ্টাব্দে আফগান সুর বংশের আমলে) নির্মিত হয় ।
- দেয়াল ও স্তম্ভে কালো পাথরের চমৎকার কারুকার্য সুলতানি স্থাপত্যরীতির প্রধান বৈশিষ্ট্য।
সুতরাং, সঠিক উত্তর হলো সুলতানি।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- রবীন্দ্র কাচারী বাড়ী জাদুঘর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায় অবস্থিত।
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈত্রিক জমিদার বাড়ি এবং জমিদারি পরিচালনার কেন্দ্র ছিল।
- ১৮৪০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা দ্বারকানাথ ঠাকুর ইংরেজদের কাছ থেকে এই জমিদারি কিনে নেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৯০ থেকে ১৮৯৬ সাল পর্যন্ত এখানে অবস্থান করেন এবং অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন, যেমন: সোনার তরী, চিত্রা, চৈতালী, গীতাঞ্জলি ইত্যাদি।
- বর্তমানে এটি একটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হয়, যেখানে রবীন্দ্রনাথের ব্যবহৃত জিনিসপত্র এবং তার জীবনের স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে।
ব্যাখ্যা (Explanation)
- নাটেশ্বর বৌদ্ধমন্দিরটি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলায় অবস্থিত।
- নাটেশ্বর বৌদ্ধমন্দির একটি প্রাচীন বৌদ্ধ মন্দির যা ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে নির্মিত হয়েছিল।
- এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান এবং এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য বিবেচিত হচ্ছে।
- মন্দিরটি ঐতিহাসিক এবং স্থাপত্যগতভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি পাল সাম্রাজ্যের সময়কালীন বৌদ্ধ স্থাপত্যের একটি অনন্য উদাহরণ।
- মন্দিরে বেশ কিছু মূর্তি, প্রস্তর খোদাই এবং অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা বাংলাদেশের বৌদ্ধ ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করে।
ব্যাখ্যা (Explanation)
- ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর ১০ এপ্রিল এ সরকার গঠিত হয়। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা গ্রামে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে।
- তাজউদ্দীন আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বৈদ্যনাথতলা গ্রামের নামকরণ করেন মুজিবনগর।
- মুজিবনগর সরকারের কর্মকান্ড বাংলাদেশ ভূখন্ডের বাইরে থেকে পরিচালিত হয়েছিল বলে এ সরকার প্রবাসী মুজিবনগর সরকার হিসেবেও খ্যাত।
ব্যাখ্যা (Explanation)
পাঁচ পীরের মাজার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ।
- সোনারগাঁ ছিল মধ্যযুগের বাংলার অন্যতম ঐতিহাসিক স্থান ও প্রাচীন রাজধানী ।
- মধ্যযুগে সুফি-সাধক ও পীরদের আগমন এবং ধর্মপ্রচারের অন্যতম কেন্দ্র ছিল সোনারগাঁ ।
- এখানে পাঁচজন খ্যাতনামা সুফি সাধকের স্মৃতিবিজড়িত মাজার রয়েছে, যা 'পাঁচ পীরের মাজার' নামে বিখ্যাত ।
- এছাড়া সোনারগাঁয়ে সুলতান গিয়াসউদ্দীন আজম শাহের সমাধি এবং ফতেহ শাহ মসজিদ অবস্থিত ।
সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
-পাহাড়পুর বা পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।
-পাল রাজা ধর্মপাল ৭৮১-৮২১ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছেন। পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ধর্মপাল বৌদ্ধধর্মের প্রসারে নওগাঁ জেলার পাহারপুরে সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন।
-এখন পর্যন্ত সোমপুর বিহার ভারতবর্ষের সবচেয়ে বড় বৌদ্ধবিহার হিসেবে স্বীকৃত।
-এটিকে ইউনেস্কো বিশ্ব ঐহিত্যের তালিকায় অন্তর্ভুক্ত করেছে।
-হিমালয়ের দক্ষিণে এটাই সবচেয়ে বড় বিহার। এ বিহারটি উত্তর-দক্ষিণে ৯২২ ফুট এবং পূর্ব-পশ্চিমে ৯১৯ ফুট। এই চতুষ্কোণ আশ্রমটিতে ১৭৭টি কক্ষ ছিল। এ-সব কক্ষে বৌদ্ধ-ভিক্ষুরা বাস করতেন এবং শাস্ত্র চর্চা করতেন।
ব্যাখ্যা (Explanation)
সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র শাহাজাদা মুহাম্মদ সুজা বাংলার সুবেদার নিযুক্ত হবার পর তিনি বাংলার সাময়িকভাবে পান্ডুয়ার নিকটবর্তী স্থনে স্থানান্তর করেন। শাহাজাদা সুজা তাঁর পরিবার পরিজনের জন্য বুড়ি গঙ্গার তীরে চক বাজারে একটি বাড়ী নির্মাণের আদেশ দেন। তাঁর আদেশে নির্মান প্রকৌশলী আবুল কাসেম ১৬৬৪ সালে বড় কাটরা নির্মাণ করেন। এই সুবিশাল অট্টালিকার উত্তর দক্ষিন বাহুর দৈর্ঘ্য ছিল ২৩০ ফুট। শুধু প্রবেশ পথের উপরের অংশই ছিল তিন তলা বিশিষ্ট, কাটরার বাকী অংশ দ্বিতল। শহজাদা সুজার এ প্রাসাদ পছন্দ না হওয়ার কারনে প্রকৌশলী আবুল কাশেম কে তা দান করে দেন।
ব্যাখ্যা (Explanation)
আনন্দ বিহার কুমিল্লা জেলার কোটবাড়িতে অবস্থিত। সপ্তম শতকের শেষদিকে কিংবা অষ্টম শতকের প্রথমদিকে প্রথম দেববংশের তৃতীয় শাসক শ্রী আনন্দ দেব এটি নির্মাণ করেন। ১৯৭৫ সাল থেকে এখানে খনন কাজ শুরু হয়।
(সূত্রঃ বাংলাপিডিয়া এবং কুমিল্লা জেলা ওয়েবসাইট)

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
-ফেনীর দাগনভূঞা উপজেলার পূর্বচন্দ্রপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে প্রতাপপুর জমিদার বাড়ি এর অবস্থান।
-ব্রিটিশ আমলে বাড়ির জমিদার রাজকৃঞ্চ সাহা এ বাড়িতে বসেই অত্র এলাকার শাসনকার্য পরিচালনা করতেন।
-১৮৫০ মতান্তরে ১৮৬০ সালে জমিদার রাজকৃঞ্চ সাহা ৮শ’ শতক জায়গায় দৃষ্টিনন্দন করে বাড়িটি নির্মাণ করেন।
-বাড়িতে রয়েছে মোট ১৩টি পুকুর যাতে মাছ চাষ হতো জমিদারের তত্ত্বাবধানে।
-এখনো প্রতি বছর বৈশাখে সনাতন ধর্মালম্বীরা এ বাড়িকে ঘিরে তিন দিনব্যাপী উৎসব পালন করেন।
ব্যাখ্যা (Explanation)
-রাজশাহী ছিল প্রাচীন বাংলার পুন্ড্র সাম্রাজ্যের অংশ। বিখ্যাত সেন বংশের রাজা বিজয় সেনের সময়ের রাজধানী বর্তমান রাজশাহী শহর থেকে মাত্র ৯ কিমি দূরে অবস্থিত ছিল।
মধ্যযুগে বর্তমান রাজশাহী পরিচিত ছিল রামপুর বোয়ালিয়া নামে। এর সূত্র ধরে এখনও রাজশাহী শহরের একটি থানার নাম বোয়ালিয়া।
ব্যাখ্যা (Explanation)
রাজশাহীর পদ্মা নদীর তীরে অবস্থিত বড়কুটি মূলত বাংলাদেশে আগমনকারী ডাচ বা ওলন্দাজ বণিকদের ব্যবসা কেন্দ্র ও রেশম কুঠি হিসেবে নির্মিত হয়েছিল । এটি রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত ।
সোর্স অনুযায়ী, এই প্রশ্নের সঠিক উত্তর হলো ডাচ আমলে । ওলন্দাজ বণিকেরা বাংলায় রেশম ও ব্যবসা-বাণিজ্যের সুবিধার্থে এই কুঠিটি ব্যবহার করত এবং এটি তাদের একটি ঐতিহাসিক স্থাপত্য কীর্তি ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
চট্টগ্রাম শহরের পাহাড়তলীতে অবস্থিত ফয়েজ হ্রদ একটি কৃত্রিম হ্রদ। এটি ১৯২০ সালে আসাম বেঙ্গল রেলওয়ে কর্তৃপক্ষ কর্তৃক খনন করা হয়েছিল। মূলত রেলওয়ে কলোনিতে বসবাসকারী মানুষদের পানির চাহিদা মেটাতে এটি তৈরি করা হয়। তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের প্রকৌশলী মি. ফয়েজ (Foy)-এর নকশা ও পরিকল্পনায় নির্মিত হওয়ায় তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় 'ফয়েজ হ্রদ'।
সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
• ভোজবিহার কুমিল্লার কাছে ময়নামতীর শালবন বিহার ও আনন্দ বিহারের পর তৃতীয় বৃহদায়তন ভিক্ষু নিবাস ও স্থাপনা।
• এটি কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমী সংলগ্ন কোটবাড়ির কেন্দ্রে অবস্থিত।
• স্থানটির পূর্বে রয়েছে এক বিরাট আকারের জলাশয়।
• সাম্প্রতিককালের খননকার্যের ফলে এখানে ১৩৭.২ বর্গমিটার আয়তনের বৌদ্ধ মঠের ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে।
• এ মঠ বা বিহারের কেন্দ্রস্থলে খোলা আঙিনায় ছিল একটি বড় আকারের মন্দির।
• ১৯৪৪-৪৫ সালের দিকে লুটেরারা এ স্থাপনার ব্যাপক ক্ষতিসাধন করে।
• এখানকার খননকাজ এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে, অনেক কিছুই এখনও উদ্ঘাটিত হয় নি।
ব্যাখ্যা (Explanation)
ভাওয়াল জাতীয় উদ্যান আনুষ্ঠানিকভাবে ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়।
এটি গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলায় অবস্থিত একটি প্রধান জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা।
মূলত শালবৃক্ষের প্রাচুর্যের জন্য পরিচিত এই প্রাকৃতিক বনভূমিকে পরিবেশ ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়।
- অবস্থান: গাজীপুর জেলা
- বনভূমির প্রধান উদ্ভিদ: শাল গাছ
- প্রতিষ্ঠার সাল: ১৯৮২

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- অবস্থান: রাজবন বিহার রাঙামাটি জেলার কাপ্তাই হ্রদ এলাকায় অবস্থিত ।
- প্রতিষ্ঠাতা: এটি নির্মাণ করেন চাকমা রাজা দেবাশীষ রায় ।
- বিশেষত্ব: এটি বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৃহত্তম তীর্থস্থান ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান । এটি কয়রা নদী (বা পুরাতন ব্রহ্মপুত্র নদ)-এর তীরে অবস্থিত ।
- এটি প্রায় ২৫০০ বছর আগের (খ্রিষ্টপূর্ব ৪৫০ অব্দ) একটি প্রাচীন নদী বন্দর ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল ।
- ১৯৩০ সালে স্থানীয় শিক্ষক মুহম্মদ হানিফ পাঠান প্রথম এই স্থানের প্রত্নতাত্ত্বিক গুরুত্ব জনসম্মুখে তুলে ধরেন ।
সোর্সঃ Basic View (New Edition)
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
পাল বংশের রাজা রামপাল একাদশ-দ্বাদশ শতকে জগদ্দল বিহার নির্মাণ করেন । এই ঐতিহাসিক পুরাকীর্তিটি বাংলাদেশের নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় অবস্থিত । এটি পাল শাসনামলে নির্মিত একটি বিখ্যাত প্রাচীন বৌদ্ধ বিহার ।
সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের প্রথম ইকোপার্কটি চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত।
- সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক একটি বন্য প্রাণীর অভয়ারণ্য।
- ১৯৯৮ সালে চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে এটি প্রতিষ্ঠা করা হয়।
- এর আয়তন প্রায় ১৯৯৬ একর।

নিজের প্রস্তুতি যাচাই করুন — অ্যাপে লাইভ পরীক্ষা দিয়ে মেরিট লিস্টে নিজের অবস্থান দেখুন।

Job Solutions
ব্যাখ্যা (Explanation)
উপজাতীয় সাংস্কৃতিক একাডেমী নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিরিশিরি-তে অবস্থিত । এটি ১৬ আগস্ট, ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়, যা দেশের প্রথম উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র । প্রধানত গারোসহ অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নের লক্ষ্যে এটি কাজ করে ।
সোর্সঃ Basic View (New Edition)
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত । ১৯৭৫ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন সোনারগাঁয়ের ঐতিহাসিক সরদার বাড়িতে এটি প্রতিষ্ঠা করেন ।
এখানে বাংলাদেশের আবহমান বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প, হস্তশিল্প এবং বিভিন্ন লোকজ সংস্কৃতির দুর্লভ নিদর্শন সংরক্ষণ ও প্রদর্শন করা হয় । তাই প্রশ্নের সঠিক উত্তর হলো সোনারগাঁও ।

সোর্সঃ Basic View (New Edition)
ব্যাখ্যা (Explanation)
- ১৯৭৪ সালের মুজিব-ইন্দিরা সীমান্ত চুক্তি এবং ২০১৫ সালের ১ আগস্ট চুক্তি বাস্তবায়নের মাধ্যমে ছিটমহল বিনিময় ঘটে ।
- এই প্রক্রিয়ায় বাংলাদেশের সীমানার ভেতরে অবস্থিত ভারতের মোট ১১১ টি ছিটমহল (১৭,১৪৮.৭৫ একর) বাংলাদেশের ভূখণ্ডের সাথে যুক্ত হয় ।
- অন্যদিকে ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১ টি ছিটমহল ভারতের অংশ হয়ে যায় ।
- তাই সঠিক উত্তর হলো ১১১ টি ।

সোর্স: Basic View (New Edition)
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
-প্রান্তিক হ্রদ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের অন্তর্গত বান্দরবান জেলায় অবস্থিত।
-বান্দরবান থেকে কেরাণীহাট যাবার পথে হলুদিয়া নামক স্থানে এর অবস্থান।
-কেরাণীহাট থেকে ২০ মিনিট গাড়ি চালালে এ হ্রদে পৌঁছানো সম্ভব।
-জেলা সদর থেকে এর দূরত্ব প্রায় ১৪ কিলোমিটার।
বিসিএস শিক্ষক নিবন্ধন
ব্যাখ্যা (Explanation)
ভবদহ বিল যশোর জেলায় অবস্থিত। এটি যশোরের অন্যতম প্রধান বিল।
অন্যান্য বিলগুলোর অবস্থান:
- হাইল বিল: মৌলভীবাজার
- আড়িয়াল বিল: মুন্সীগঞ্জ
- পাথরচাওলি বিল: কুড়িগ্রাম
সুতরাং, সঠিক উত্তর ভবদহ।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
সুন্দরবনের মোট আয়তন প্রায় ১০,০০০ বর্গকিলোমিটার । এর মধ্যে ৬,০১৭ বর্গকিলোমিটার বাংলাদেশে অবস্থিত । এটি সুন্দরবনের মোট আয়তনের প্রায় ৬০% থেকে ৬২% । বাকি ৩৮% অংশ ভারতে পড়েছে । তাই সঠিক উত্তর ৬০ ভাগ।
সোর্সঃ প্রফেসর'স MCQ Review।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।