সরাসরি মূল কন্টেন্টে যান

মেগা প্রজেক্টসমূহ

১৬ টি প্রশ্ন
টপিক তালিকা
একই বিষয়ের সব টপিক
ব্যাখ্যা (Explanation)
বাংলাদেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প 'পদ্মা সেতু' সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে অর্থাৎ বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত হয়েছে। ২০১২ সালে বিশ্বব্যাংক দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ এনে অর্থায়নের চুক্তি বাতিল করার পর, বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মাণের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে।
ব্যাখ্যা (Explanation)
- ২০২৫ সালে নির্মাণাধীন দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে।
- এই প্রকল্পটি দেশের নবায়নযোগ্য শক্তি খাতে অগ্রণী ভূমিকা পালন করবে এবং বাংলাদেশে সৌরশক্তির পরিধি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
- সরকারের এই উদ্যোগ পরিবেশ বান্ধব ও পরিবেশ দূষণের ভারসাম্য রক্ষায় সহায়ক হিসেবে বিবেচিত হচ্ছে।
- সোনাগাজীর সৌরবিদ্যুৎ প্রকল্পটি বৃহৎ আকারে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে দেশের বিদ্যুৎ চাহিদা মেটাতে সহায়তা করবে এবং বিদেশি জ্বালানির ওপর নির্ভরতা কমাবে।

(সূত্র: কালের কণ্ঠ, ২০২৫)
ব্যাখ্যা (Explanation)
- 'The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)' উদ্যোগটি জাপানের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সহযোগিতা প্রকল্প।
- এটি ২০১৪ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে প্রস্তাবিত হয়।
- এই উদ্যোগের লক্ষ্য হলো বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ পরিবেশের উন্নতি এবং সংযোগ বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে একটি শিল্প প্রবৃদ্ধি বেল্ট তৈরি করা।
Job Solutions বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ হবে আর্থ অবজারভেশন স্যাটেলাইট।
- এটি ভূপৃষ্ঠ থেকে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে।
- এই স্যাটেলাইটটি আবহাওয়া নজরদারি বা নিরাপত্তা সংক্রান্ত কাজে ব্যবহৃত হবে।
- এটি প্রস্তুত ও উৎক্ষেপণ করবে - Glavkosmos, রাশিয়া।
- এটি রাশিয়ার রাষ্ট্রায়ত্ত মহাকাশ সংস্থা Roscosmos এর অঙ্গ প্রতিষ্ঠান।
ব্যাখ্যা (Explanation)
- সরকারের পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের মূল উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।
- এটি একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদী কাঠামো যা বিভিন্ন খাতের উন্নয়নের জন্য লক্ষ্য এবং কার্যক্রম নির্ধারণ করে।

পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো:
- দারিদ্র্য বিমোচন: দারিদ্র্যের হার কমানো এবং সকলের জন্য জীবনযাত্রার মান উন্নত করা।
- অর্থনৈতিক প্রবৃদ্ধি: দেশের জিডিপি বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টি করা।
- মানবসম্পদ উন্নয়ন: শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য মানবসম্পদ খাতে উন্নয়ন সাধন করা।
- সামাজিক ন্যায়বিচার: সমাজের সকল স্তরের মানুষের জন্য সমান সুযোগ নিশ্চিত করা।
- পরিবেশ রক্ষা: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।
- অবকাঠামো উন্নয়ন: রাস্তাঘাট, বিদ্যুৎ, পানি সরবরাহ, টেলিযোগাযোগ ইত্যাদি খাতে উন্নয়ন সাধন করা।
- আইনশৃঙ্খলা রক্ষা: দেশে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা।

উল্লেখ্য যে, পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়নের সময় সরকার বিভিন্ন স্তরের মানুষের সাথে পরামর্শ করে।এছাড়াও, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাগুলোর সাথে সহযোগিতা করা হয়।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- জাতীয় অর্থনৈতিক পরিষদ, এনইসি, (NEC) ২৫ ফেব্রুয়ারি, ২০২০ দেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনা (২০২১-২০৪১) অনুমোদন করে।
- ১০ সেপ্টেম্বর ২০২০ 'রূপকল্প ২০৪১ বাস্তবে রূপায়ণ: বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনা ২০২১-২০৪১' আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
- ২০২১ সালে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়।
- ২০৪১ সাল পর্যন্ত মোট ৪টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
- এছাড়া এতে ১৫টি চ্যালেঞ্জ অন্তর্ভুক্ত করা হয়েছে।

- নতুন প্রেক্ষিত পরিকল্পনাটি চারটি প্রাতিষ্ঠানিক স্তম্ভের ওপর নির্ভরশীল।
এগুলো হচ্ছে
১. সুশাসন,
২. গণতন্ত্রায়ণ,
৩. বিকেন্দ্রীকরণ ও
৪. সক্ষমতা বৃদ্ধি।
- এ চারটি ভিত্তির ওপর স্থাপিত হবে উন্নত জাতি হিসেবে সমৃদ্ধির পথে বাংলাদেশের অদম্য অগ্রযাত্রা।
- এই রূপকল্পের প্রধান অভীষ্ট হলো ২০৩১ সালের মধ্যে চরম দারিদ্র্যের অবসান ও উচ্চ-মধ্য আয়ের দেশের মর্যাদায় উত্তরণ এবং ২০৪১ সালের মধ্যে দারিদ্র্যের দ্রুত অবলুপ্তিসহ উচ্চ-আয় দেশের মর্যাদায় আসীন হওয়া।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- ২৯ সেপ্টেম্বর, ১৮৬২ সালে ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত রেলপথ উদ্বোধন করে।
- এই লাইনকে বর্ধিত করে ১৫ নভেম্বর, ১৮৬২ সালে দর্শনা থেকে জগতি পর্যন্ত ৫৩.১১ কি.মি. ব্রডগেজ রেললাইন চালু করা হয়।
- এটিই বর্তমান বাংলাদেশ ভূখণ্ডে বৃটিশ আমলে স্থাপিত প্রথম রেললাইন।
- ১৪ আগস্ট, ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর বেঙ্গল-আসাম রেলওয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিভক্ত হয়ে যায়।
- ১ ফেব্রুয়ারি, ১৯৬১ সালে পাকিস্তান অংশের নামকরণ করা হয় পাকিস্তান ইস্টার্ন রেলওয়ে।
- ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আত্মপ্রকাশের পর এদেশের রেলওয়ের নাম পরিবর্তন করে রাখা হয় বাংলাদেশ রেলওয়ে।

প্রথম ৩০টি প্রশ্নের ব্যাখ্যা ওয়েবসাইটে; সবগুলোর সম্পূর্ণ ব্যাখ্যা পেতে অ্যাপ ইন্সটল করুন।

ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের বৃহত্তম সৌর বিদ্যুৎকেন্দ্র সুন্দরগঞ্জ, গাইবান্ধা জেলায় অবস্থিত।
- ২ আগস্ট ২০২৩ সালে এই সৌরবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- তিস্তা সোলার লিমিটেড নামের এই কেন্দ্রটি গড়ে তুলেছে বেক্সিমকোর গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- তিস্তা পাড়ের লাটশালা এলাকায় বিশাল এই কেন্দ্রটির নির্মাণ শুরু হয় ২০১৭ সালে।
- বসানো হয় সাড়ে পাঁচ লাখ সোলার প্যানেল।
- উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করতে সুন্দরগঞ্জের তিস্তা পাড় থেকে রংপুর পর্যন্ত নির্মাণ করা হয়েছে ১২২টি টাওয়ারের ১৩২ কিলো ভোল্টের ৩৫ কিলোমিটার বিদ্যুৎ সঞ্চালন লাইন।
- নির্মাণ করা হয়েছে সাবস্টেশন, বসানো হয়েছে ইনভার্টারসহ সব ধরনের যন্ত্র।
- এ কেন্দ্র থেকে দিনে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।
Job Solutions শিক্ষক নিবন্ধন
ব্যাখ্যা (Explanation)
⇒ বাংলাদেশের সক্ষমতা ও অহংকারের প্রতীক 'পদ্মা বহুমুখী সেতু' ২০২২ সালের ২৫ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
⇒ তবে উদ্বোধনের দিন সেতুটি জনসাধারণের জন্য উন্মুক্ত ছিল না। পরদিন, অর্থাৎ ২৬ জুন ২০২২ তারিখ ভোর ৬টা থেকে সেতুটি সাধারণ যাত্রী ও যানবাহনের চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত করে দেওয়া হয়।
⇒ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে নির্মিত ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই দ্বিতল (উপরে সড়ক ও নিচে রেলপথ) সেতুটি দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সাথে রাজধানী ঢাকাসহ সারা দেশের সরাসরি যোগাযোগ স্থাপন করেছে।
⇒ যেহেতু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে "জনসাধারণের জন্যে" কবে খুলে দেওয়া হয়, তাই সঠিক উত্তরটি হবে ২৬ জুন। (যদি উদ্বোধনের তারিখ জানতে চাওয়া হতো, তবে উত্তর হতো ২৫ জুন)।
Job Solutions
ব্যাখ্যা (Explanation)
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
ব্যাখ্যা (Explanation)
- দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ 'বাংলাদেশ স্যাটেলাইট-১' ।
- এটি ১২ মে, ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস-এক্স এর ফ্যালকন-৯ রকেট নিয়ে উৎক্ষেপণ করা হয়।
- এর অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশে।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ এর ৪০ ট্রান্সপন্ডারের মোট ফ্রিকোয়েন্সি ক্ষমতা হলো ১৬০০ মেগাহার্ট এবং এর আয়ুষ্কাল ১৫ বছর এর প্রস্তুতকারক ফ্রান্সের থ্যালেস অ্যালেনিয়া স্পেস কোম্পানি।
- এটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।
- উল্লেখ্য, 'বাংলাদেশ স্যাটেলাইট-১' উৎক্ষেপণের মধ্যদিয়ে বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের তালিকায় যুক্ত হয়।
- বাংলাদেশ স্যাটেলাইট-১ গাজীপুর ও চট্টগ্রামের বেতবুনিয়ায় অবস্থিত দুটি ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হবে।
- এ দুটির মধ্যে গাজীপুরের গ্রাউন্ড স্টেশনটি প্রধান কেন্দ্র এবং বেতবুনিয়ার স্টেশনটি ব্যাকমাপ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
ব্যাখ্যা (Explanation)
- ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বাংলাদেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প।
- ২ সেপ্টেম্বর, ২০২৩ সালে এটি উদ্বোধন করা হয় এবং ৩ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে জনসাধারণের যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
- এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়েদাবাদ এবং যাত্রাবাড়ী শহরের মধ্য দিয়ে যাবে এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কুতুবখালী অংশে শেষ হবে।
- প্রকল্পের ক্ষেত্রে মূল এলিভেটেড এক্সপ্রেসওয়ের 'এলিভেটেডের' দৈর্ঘ্য ১৯.৭৩ কি.মি.।
- প্রকল্পে ওঠা নামার জন্য ২৭ কি.মি. দীর্ঘ ৩১টি র‍্যাম্প রয়েছে।
- র‍্যাম্পসহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কি.মি.।
ব্যাখ্যা (Explanation)
- বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ প্রকল্পটি ফেনী জেলার সোনাগাজী উপজেলায় মুহুরী নদীর বাঁধ এলাকায় স্থাপন করা হয়।
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ২০০৫ সালে এই প্রকল্পটি বাস্তবায়ন করে।
- এটি ছিল একটি পাইলট প্রকল্প, যার উৎপাদন ক্ষমতা ছিল ০.৯ মেগাওয়াট।
- প্রকল্পের অধীনে চারটি টারবাইন স্থাপন করা হয়েছিল।
- যদিও এটি দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র হিসেবে ইতিহাসের অংশ, তবে বর্তমানে এটি রক্ষণাবেক্ষণের অভাবে অচল অবস্থায় রয়েছে।
বিসিএস
ব্যাখ্যা (Explanation)
- ২০১০ থেকে ২০২০ সাল পর্যন্ত প্রথম প্রেক্ষিতে পরিকল্পনা বা রূপকল্প -১ তৈরি ও সে অনুযায়ী পরিকল্পনা বাস্তবায়নের কারণে বর্তমানে আমাদের জিডিপি প্রবৃদ্ধ ৮ শতাংশের ঘরে রয়েছে ।
- আর এর সফলতাকে কেন্দ্র করে এবার ২০২০-২০৪১ দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার খসড়া চূড়ান্ত করা হয়েছে ৪ টি পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে এটি বাস্তবায়িত হলে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে বলে আশা করা যায় ।
- এই সময়ে গড় প্রবৃদ্ধি হার হবে ৯.৯ শতাংশ।
- ২০৪১ সাল নাগাদ চরম দারিদ্র্য হার ০.৬৮ শতাংশে এবং উচ্চ দারিদ্র্য হার ৩ শতাংশের নিচে নামিয়ে লক্ষ্যস্থির করা হয়েছে।
সঠিক উত্তর: ০ ভুল উত্তর: ০
নোটিশ

 ✅ টপিক ও সাব-টপিকভিত্তিক জব সলিউশন্স 

২০০৫ – ২০২৬ সাল পর্যন্ত সব জব সলিউশন্স প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়েছে — সর্বমোট প্রায় ২৫ হাজার ইউনিক প্রশ্ন। ১২তম – ২০তম গ্রেডের পরীক্ষার্থীরা শুধু এইগুলো পড়লেই হবে।

▶ প্রশ্ন ব্যাংক → অনুশীলন → এরপর উপরের ডানে হলুদ বাটনে ক্লিক করে Job Solutions ফিল্টার করে নিন।
↻ প্রতি সপ্তাহে নতুন জব প্রশ্ন টপিক ও সাব-টপিক আকারে যোগ করা হয়।


 ★ বর্তমান চলমান কোর্স (সব পরীক্ষা website থেকে OMR পদ্ধতিতে দিতে পারবেন) 

১) ব্যাংক নিয়োগ প্রস্তুতি'র লং কোর্স (১৫৬ দিন)  নতুন 
২) প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রস্তুতি (লেকচার শিট ভিত্তিক কোর্স) নতুন 
৩) ‘অগ্রদূত বাংলা’ ৯০ দিনের মাস্টার স্টাডি রুটিন নতুন 
৪) Master English Study (৯৯ দিনের স্পেশাল কোর্স) নতুন 
৫)
১৯তম শিক্ষক নিবন্ধন — লেকচারশীট ভিত্তিক
৬) ১৯তম শিক্ষক নিবন্ধন (স্কুল পর্যায়) — বাংলা 
 নতুন 
৭) ১৯তম শিক্ষক নিবন্ধন (কলেজ পর্যায়) — বাংলা 
 নতুন 
৮) ১৯তম শিক্ষক নিবন্ধন — সমাজবিজ্ঞান
৯) ১৯তম নিবন্ধন (প্রভাষক) — গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান
১০) ৫১তম বিসিএস প্রস্তুতি — ২৩৬ দিনে সম্পূর্ণ সিলেবাস
১১) টপিক ভিত্তিক জব সলিউশন রুটিন (১৬৫ দিনের)
১২) প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (৩য় ব্যাচ)
১৩)  ৫১তম স্পেশাল বিসিএস (স্বাস্থ্য) সমন্বিত প্রস্তুতি রুটিন (মেডিকেল)  নতুন 
১৪) সাম্প্রতিক বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী


 ➤ আপকামিং কোর্স ও রুটরশ

✦ ১০তম-১৩তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ১৪তম-২০তম গ্রেডের প্রস্তুতি।  
◆ ৫২তম বিসিএস প্রস্তুতি।